চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুজিব’ এর ট্রেলার উন্মোচন কানে, যাচ্ছেন শুভ-তিশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ১৬, মে ২০২২
বিনোদন
A A

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব’ সিনেমার ট্রেলার প্রদর্শন হবে পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবে।

বহুল আলোচিত এই সিনেমার ট্রেলার প্রদর্শন উপলক্ষে মঙ্গলবার (১৭ মে) ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছাড়ছেন পর্দায় বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করা ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।

কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে আগামি ১৯ মে কান সৈকতে ভারতীয় প্যাভিলিয়নে সিনেমাটির ট্রেলার প্রদর্শন হবে।

এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘এই প্রথম আমার কান চলচ্চিত্র উৎসবে যাওয়া। এটা একটা স্বপ্নের মতো। আমার জন্য অনেক বড় সম্মান শুধু নয়, পুরো দেশের জন্য সম্মানের। আমার এই সম্মান আমার ভক্ত এবং সকল বাংলাদেশির জন্য সঙ্গে ভাগ করে নিচ্ছি, যারা আমাকে আরিফিন শুভ বানিয়েছেন।’

আরিফিন শুভর সঙ্গে কানে যাওয়ার কথা আছে ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের। এ ছাড়া ভারতের তথ্যমন্ত্রী, নির্মাতা শ্যাম বেনেগাল সহ ভারতীয় অংশ থেকে কয়েকজন উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে।

সিনেমাটির সবশেষ অবস্থা প্রসঙ্গে ভ্যারাইটিকে খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল জানিয়েছেন, ‘সিনেমাটি এখন দীর্ঘ ভিএফএক্স প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।’

Reneta

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মুজিব’ সিনেমার অফিশিয়াল পোস্টার প্রকাশ করা হয়। সেপ্টেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভকানকান চলচ্চিত্র উৎসবতিশানুসরাত ইমরোজবঙ্গবন্ধুমুজিবলিড বিনোদনশ্যাম বেনেগালসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বংশী নদী দখলমুক্ত ও যানজট নিরসনের দাবিতে ধামরাই-সাভারে মানববন্ধন

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাইন্যান্স এশিয়ার তিন ক্যাটাগরিতে পুরস্কার পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT