মুজিববর্ষ বিজয় দিবস ক্যারমে চ্যাম্পিয়ন বিপ্লব-সাবিনা

বিজয় দিবস ক্যারম প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান, বিভিন্ন ব্যক্তি উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘মুজিববর্ষ বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট-২০২০’এ চ্যাম্পিয়ন হয়েছে বিপ্লব কুমার ও সাবিনা আক্তার।
মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বাংলাদেশ ক্যারম হল রুমে ক্রীড়া বিশেষজ্ঞ মাহমুদুল হাসান শামিম প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ফাইনালে পুরুষ এককে সাবেক চ্যাম্পিয়ন হাফিজুর রহমানকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন বিপ্লব। নারী এককে আগের চ্যাম্পিয়ন আফসানা নাসরিনকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন সাবিনা আক্তারও।
প্রায় ৩৫ জন পুরুষ ও নারী খেলোয়াড় নিয়ে হয়ে গেল এই টুর্নামেন্ট।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






