চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির ৮ দিনেই ‘গুড নিউজ’-এর আয় ২০০ কোটি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

শুরু থেকে বক্স অফিসে দাপট দেখাচ্ছিল মাল্টিকাস্টিং ছবি ‘গুড নিউজ’। তবে সেই দাপটটা সপ্তাহ শেষে আরো চমকে দিল সবাইকে! কেননা, মুক্তির মাত্র ৮ দিনেই বিশ্বজুড়ে ছবিটির আয় ছাড়িয়েছে ২০০ কোটি রুপি।

‘গুড নিউজ’ এর এই সাফল্যতে উচ্ছ্বসিত ছবির পুরো টিম। বিষয়টিতে উচ্ছ্বসিত হয়ে ছবির প্রযোজক করণ জোহর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লিখেছেন যে, ‘এটা সত্যিই খুব গর্বের যে আমরা এমন একটি সিনেমা নির্মাণ করেছি যেটির আয় ২০০ কোটি রুপি ছাড়িয়ে গেল!’

৮ দিনে শুধু ভারতেই ‘গুড নিউজ’ আয় করেছে ১৩৪ কোটি রুপি! ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহে নতুন ছবি না থাকায় দ্বিতীয় সপ্তাহ শেষে বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে ছবিটি!

‘গুড নিউজ’-এর সাফল্যের পেছনে অক্ষয় কুমারের নাম বিশেষভাবে উল্লেখ করেছেন প্রযোজক করণ। তার মতে, অক্ষয় ব্যতিত এই সাফল্য কখনো সম্ভব হতো না। অক্ষয় ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন কারিনা কাপুর, দিলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আদভানি।

ছবিতে অক্ষয় ও কারিনা অভিনয় করেছেন স্বামী-স্ত্রীর চরিত্রে। বিবাহিত জীবনে তাদের কোনও সন্তান হয়না। ফলে তারা সারোগেসি অর্থাৎ গর্ভ ভাড়া করে সন্তান জন্ম দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় সন্তান নেয়ার চেষ্টা করেন। এমন একটি বিষয় নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনী।

ছবিটিতে অক্ষয়-কারিনা ছাড়াও দিলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আডভানিকে দেখা যাবে এক পাঞ্জাবি দম্পতির ভূমিকায়। তারাও একই পদ্ধতিতে সন্তান নেওয়ার চেষ্টা করেন। কিন্তু দুই দম্পতির স্পার্ম অদল-বদল হওয়ায় শুরু হয় জটিলতা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয় কুমারকারিনা কাপুরগুড নিউজদিলজিৎ দোসাঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরিতে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে প্যানটোনিক্স টাইগার রান ২০২৬

জুলাই ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী’র সঙ্গে দেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠক

জুলাই ১৭, ২০২৬
চীনা চক্রের নিয়ন্ত্রণে অনলাইন জুয়া, কীভাবে পাচার হয় টাকা? | Online Gambling | Cahnnel i News

চীনা চক্রের নিয়ন্ত্রণে অনলাইন জুয়া, কীভাবে পাচার হয় টাকা?

জুলাই ১৭, ২০২৬

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জুলাই ১৭, ২০২৬

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT