চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির ৫০ বছর পর টিভিতে প্রথমবার ‘ময়নামতি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৮
বিনোদন
A A

প্রখ্যাত নির্মাতা কাজী জহির পরিচালিত এক সময়ের সাড়া জাগানো ছবি ‘ময়নামতি’। বড় পর্দায় মুক্তির প্রায় ৫০ বছর পর ছোট পর্দায় আসতে চলেছে কালজয়ী এই সিনেমা। এমন তথ্যই জানা গেছে চ্যানেল আইয়ের তরফে।

চিত্রনায়ক রাজরাজ্জাক ও কবরী অভিনীত সত্তরের দশকের আলোচিত ছবি ‘ময়নামতি’। বড় পর্দায় মুক্তির পর এই সিনেমাটি এতটাই দুষ্প্রাপ্র্য হয়ে উঠেছিল যে, এর প্রিন্ট তো দূরের কথা কোনো পোস্টার কিংবা ফটোসেটও কোথাও খুঁজে পাওয়া যায়নি। কাঁপা কাঁপা ঝিরঝিরে প্রিন্টের ২-১টি গানের অংশবিশেষ ইউটিউবে পাওয়া গেলেও তা দর্শকদের মন ভরাতে সক্ষম নয়।

রাজ্জাক-কবরী জুটির হৃদয় নিংড়ানো অভিনয়ে পরিপূর্ণ ‘ময়নামতি’ মাঝবয়সী কিংবা বয়স্ক দর্শকদের কাছে স্মৃতি জাগানিয়া আবেদন নিয়ে এক হাহাকারের জন্ম দিয়ে চলেছে। সিনেমা গবেষক এবং বোদ্ধারা ‘ময়নামতি’র সন্ধান করে চলেছেন দিনের পর দিন।

এই যখন অবস্থা তখন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এগিয়ে এলেন এবং যুগান্তকারী এক সিদ্ধান্ত নিলেন।

চিত্রা ফিল্মসের ১৩টি সিনেমার যাবতীয় স্বত্ব কিনে নিয়েছেন প্রয়াত কাজী জহিরের স্ত্রী চিত্রা জহির ও তার ছেলে সাগরের কাছ থেকে। শুধু তাই নয়, স্বত্বপ্রাপ্ত ‘ময়নামতি’র বস্তাবন্দি ৩৫টি রিলের প্রিন্ট উদ্ধার করে এরইমধ্যে মাদ্রাজ পাঠিয়েছেন। কারেকশন ও ঝকঝকে করে হার্ডড্রাইভে সংযুক্ত করে আনা হচ্ছে দুষ্প্রাপ্য ‘ময়নামতি’র প্রিন্ট। মাদ্রাজে প্রযুক্তি ভাণ্ডারে এখন চলছে পুরোদস্তর ঘষামাজার কাজ।

আর এই ছবিটিই আসন্ন ঈদে সর্বস্তরের সিনেমাপ্রেমীদের চমকিত করবেন বলে জানিয়েছেন ফরিদুর রেজা সাগর। কারণ ছবিটি আসন্ন ঈদুল আজহা উপলেক্ষ্যে চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। এই ছবির মধ্য দিয়ে ধারনা করা হচ্ছে হয়তো দর্শকদের মুখে মুখে আবার ফিরবে সৈয়দ শামসুল হকের লেখা এবং বশির আহমেদের গাওয়া সেই বিখ্যাত গানের বাণী ‘অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়…।’

Reneta

চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে ছবিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবরীকাজী জহিরচ্যানেল আইময়নামতিরাজ্জাকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT