চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির সম্ভাবনা ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ০৮, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

অসংখ্য কারাবন্দিসহ মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা ডি সিলভার। মূলত অপরাধীদের কারাবরণের ক্ষেত্রে কিছু বিধান বাতিলের পক্ষে মত দেয়ায় এই সম্ভাবনা তৈরি হয়েছে।

বিবিসি বলছে, এরই মধ্যে আইনজীবীরা লুলার মুক্তির জন্য আবেদন করেছেন।

বৃহস্পতিবার ব্রাজিলের উচ্চ আদালতের রায় জানান, আপিলের সুযোগ শেষ হওয়ার আগে দোষী সাব্যস্ত অপরাধীদের কারাগারে পাঠানো যাবে না।

আদালতের এই আদেশের ফলে হাজার হাজার কারাবন্দিসহ লুলা মুক্তি পেতে পারেন।

ব্রাজিলে বামপন্থী দলের লুলা ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। গত বছরেও প্রেসিডেন্ট নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। কিন্তু একটি বড় ধরনের দুর্নীতির অভিযোগে তাকে কারাবরণ করতে হয়।

তার বিরুদ্ধে অভিযোগ, ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকাকালে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসকে কাজ পাইয়ে দেওয়ার শর্তে বিরাট অংকের ঘুষ গ্রহণ করেন। এরপরই ১৩ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয় তাকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উচ্চ আদালতব্রাজিললুলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT