চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির প্রথম দিনেই মস্ত রেকর্ড গড়লেন আমির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

আশঙ্কা ছিলো, ‘থাগস অব হিন্দুস্তান’-এর মতো এক্সপেরিমেন্টাল সিনেমাকে কীভাবে নেয় ভারতীয় দর্শক! কিন্তু মুক্তির প্রথম দিনেই সব আশঙ্কা মাড়িয়ে বক্স অফিসে মস্ত রেকর্ড গড়লো সুপারস্টার আমির খান ও অমিতাভ বচ্চন জুটির বহুল প্রতীক্ষিত ছবি ‘থাগস অব হিন্দুস্তান’।

১৮০ বছর আগে লেখা ফিলিপ মিডোস টেইলরের উপন্যাস ‘কনফেশন অব এ থাগ’ অবলম্বনে তৈরি হয়েছে তারকা বহুল ‘থাগস অব হিন্দুস্তান’। উপন্যাসটি সেই সময়ে বেস্ট সেলার ছিল। প্রায় দুইশো বছর আগে লেখা একটি উপন্যাসের চলচ্চিত্রায়ন কীভাবে নেয় ভারতীয় দর্শক, সেটা নিয়েই ছিলো যতো দুশ্চিন্তা। এমন দ্বিধার মধ্যেই বাজি ধরেছিলেন আমির। যার ফল তিনি পেলেন মুক্তির প্রথম দিনেই! একেবারে হাতে নাতে!

৮ নভেম্বর ভারতীসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে মুক্তি পায় ‘থাগস অব হিন্দুস্তান’। তারকা সমৃদ্ধ এই ছবিটির পরই বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যমে নেতিবাচক রিভিউ ছড়িয়ে পড়ে। মুক্তির প্রথম দিনে এমন অবস্থা তৈরি হওয়ায় কিছুটা দুশ্চিন্তায় ছিলেন ছবির সঙ্গে জড়িত সকলে। কিন্তু দিন শেষে বক্স অফিসে প্রায় ৫০ কোটি রূপি আয় করে চলতি বছরের সমস্ত রেকর্ড ভেঙে দেয় ছবিটি!

Banglabid

বলিউড মুভিরিভিউজ.কম-এর বক্স অফিস বলছে, মুক্তির প্রথম দিনই ছবিটি মস্ত রেকর্ড স্পর্শ করলো। শুরুর দিনে ‘থাগস অব হিন্দুস্তান’-এর আয় ৪৮-৫০ কোটি রূপি। যার ফলে বলিউডের ইতিহাসে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা ‘বাহুবলী ২’কেও পেছনে ফেলে দিলো আমিরের ছবিটি।

পৃথিবী ব্যাপী মোট ৭ হাজার স্ত্রিনে মুক্তি পায় ‘থাগস অব হিন্দুস্তান’। এরমধ্যে ভারতেই ছবিটি ৫ হাজার স্ক্রিনে মুক্তি পায়। এই ৫ হাজার স্ক্রিন থেকেই মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করে ৫০ কোটি রূপি। ছবির মোট বাজেট ছিলো ৩০০ কোটি রূপি। বিশেষজ্ঞরা ধারণা করছেন, আগামি দুই দিনের মধ্যেই ছবিটি শত কোটির মাইলফলক স্পর্শ করবে।

‘থাগস অব হিন্দুস্তান’ ছবিটি পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণ আচার্য। ছবিতে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনআমির খানক্যাটরিনাথাগস অব হিন্দুস্তানবলিউডলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুপুরে রাজশাহীতে ঐক্যফ্রন্টের জনসভা

পরবর্তী

জনপ্রিয়তা কমছে ট্যাবলেট কম্পিউটারের

পরবর্তী

জনপ্রিয়তা কমছে ট্যাবলেট কম্পিউটারের

১৬ নভেম্বর চার প্রেক্ষাগৃহে আসছে ‘অ্যা ডটারস টেল’

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT