চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির দিনেই ঢাকাই দর্শকের প্রশংসায় ‘গণ্ডি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

দেশের ১৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘গণ্ডি’। মুক্তির দিনেই রাজধানীর প্রেক্ষাগৃহগুলো থেকে বেশ ভাল রেসপন্স পাচ্ছেন বলে জানান নির্মাতা ফাখরুল আরেফিন খান।

শুক্রবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে নির্মাতা জানান, সিনেপ্লেক্সের শোগুলো থেকে দর্শকের বেশ ভাল রেসপন্স আমরা পেয়েছি। সন্ধ্যা পর্যন্ত দুটো করে শো হাউজফুল হয়েছে। বলাকাসহ রাজধানীর অন্যান্য হলগুলোতেও আশানুরূপ দর্শক সাড়া পেয়েছেন বলেও জানান ফাখরুল। তবে ঢাকার বাইরের হল গুলোর রেসপন্স এখনো পাননি বলে জানান তিনি।

ঢাকার মধ্যে স্টার সিনেপ্লেক্স-এর তিনটি শাখা বসুন্ধরা, সীমান্ত সম্ভার ও এসকে টাওয়ার ছাড়াও মোট সাতটি প্রেক্ষাগৃহে চলছে ‘গণ্ডি’। এছাড়া ঢাকার বাইরে ছবিটি মুক্তি পেয়েছে চট্টগ্রামের সিলভার স্ক্রিন সিনেপ্লেক্স, খুলনার লিবার্টি সিনেপ্লেক্স, স্টার সিনেপ্লেক্স কক্সবাজার, স্টার সিনেপ্লেক্স নারায়ণগঞ্জ, বগুড়ার সোনিয়া, ফরিদপুরের বনলতা সিনেমা।

Banglabid

এদিকে মুক্তির প্রথম দিনেই যারা ‘গণ্ডি’ দেখে বের হচ্ছেন, তাদের বেশির ভাগ দর্শকই ছবিটির ভূয়সী প্রশংসা করে সোশাল মিডিয়ায় নিজেদের অভিমত ব্যক্ত করছেন। বাংলা চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপেও ছবিটি নিয়ে ইতিবাচক পর্যালোচনা লক্ষ্য করা গেছে।

রোমান্টিক কমেডি ঘরানার ছবি ‘গণ্ডি’। ৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন নারী-পুরুষের বন্ধুত্বের গল্পই দেখানো হবে ছবিতে। অবসরে থাকা দুজন নারী পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টি কীভাবে নেয়, এটাই উঠে এসেছে ছবির গল্পে। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন কলকাতার সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মস্তাফা। এছাড়াও অন্যতম দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন মাজনুন মিজান ও অপর্ণা ঘোষ।

গড়াই ফিল্মস প্রযোজিত গণ্ডির প্রচারণায় সম্প্রতি ঢাকায় এসেছিলেন ফেলুদা খ্যাত সব্যসাচী। টানা কয়েকদিন প্রচারণা শেষে শুক্রবার কলকাতায় ফিরে গেছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণ্ডিফাখরুল আরেফিন খানলিড বিনোদনসব্যসাচীসুবর্ণা মুস্তাফা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমরা প্রীতিকে ভালোবাসি, কিন্তু প্রীতি হতে চাই না’

আগস্ট ৮, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবে বাংলাদেশ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

দুর্দান্ত বোলিংয়ে মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় এইচপির

আগস্ট ৮, ২০২৬

‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াতের আমির’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT