চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির আগেই ‘মিশন এক্সট্রিম’ নিয়ে হইচই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

শুটিং শেষ হতে না হতেই আলোচনায় থাকা পুলিশ অ্যাকশন থ্রিলার ছবি ‘মিশন এক্সট্রিম’র প্রেক্ষাগৃহ বুকিং শুরু হয়েছে। তারচেয়ে আশা জাগানিয়া খবর হল, দেশের আগেই আন্তর্জাতিক বাজারে ছবির যাত্রা শুরু হতে যাচ্ছে।

বুধবার (২৯ জানুয়ারি) অস্ট্রেলিয়াভিত্তিক ডিস্ট্রিবিউশন কোম্পানি বঙ্গজ ফিল্মসের সাথে ‘মিশন এক্সট্রিম’র প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি মতে বঙ্গজ ফিল্মস অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড অঞ্চলে ‘মিশন এক্সট্রিম: প্রথম খণ্ড’ ডিস্ট্রিবিউশন করবে।

বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসন্ন ঈদ-উল-ফিতরে ‘মিশন এক্সট্রিম’ মুক্তির দুই সপ্তাহ পর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে মুক্তি পাবে।

এ প্রসঙ্গে ‘মিশন এক্সট্রিম’র পরিচালক, প্রযোজক ও কাহিনীকার সানী সানোয়ার বলেন, ‘বঙ্গজ ফিল্মস ইতোপূর্বে আমাদের ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটি সফলতার সাথে ডিস্ট্রিবিউশন করেছে। তাই নতুন সিনেমাতেও তাদেরকে দায়িত্ব দেওয়া হলো।

আরও কয়েকটি দেশে ডিস্ট্রিবিউশনের জন্য বেশকিছু বিদেশি প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে। আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউশন তালিকা চূড়ান্ত করতে পারবো।

বঙ্গজ ফিল্মের কর্ণধার তানিম মান্নান বলেন, ‘আমরা খুব আনন্দিত যে প্রতিযোগিতামূলক পরিবেশে প্রবাসীদের মাঝে বহুল আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’র ডিস্ট্রিবিউশন করার সুযোগ পেয়েছি।’

বঙ্গজের অপর কর্ণধার সাফিন আজম বলেন, ‘আমরা ইতিমধ্যে ২৮টি সিনেমা ডিস্ট্রিবিউশন করেছি তার মধ্যে ১২টি বাংলাদেশি সিনেমা।’

গত ১৯ জানুয়ারি ‘মিশন এক্সট্রিম’র দুই পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে ডাবিং ও সম্পাদনার টেবিলে আছে এটি।

ক্রাইম, থ্রিল, সাসপেন্স এবং অ্যাকশন নির্ভর মৌলিক গল্পের উপর ভিত্তি করে ছবির যৌথভাবে পরিচালনা করছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও নবাগতা জান্নাতুল ফেরদৌস ঐশী।

‘কপ ক্রিয়েশন’র ব্যানারে নির্মিত ‘মিশন এক্সট্রিম’র দুই পর্বের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমাম’সহ অনেকে। এরমধ্যে কয়েকজন শিল্পীকে শুধু প্রথম পর্বেই দেখা যাবে।

ট্যাগ: আরিফিন শুভআরেফ সৈয়দইরেশ জাকেরএহসানুল রহমানতাসকিন রহমানদীপু ইমামমনোজ প্রামাণিকমাজনুন মিজানমিশন এক্সট্রিমরাশেদ মামুন অপুলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাদিয়া নাবিলাসুমিত সেনগুপ্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিয়ের দাওয়াতে যাওয়া হলো না তাদের

পরবর্তী

ফজলের সেঞ্চুরি, শফিউলের এক ওভারে ৪ উইকেট

পরবর্তী
ফাইল ছবি

ফজলের সেঞ্চুরি, শফিউলের এক ওভারে ৪ উইকেট

ইভিএম। ফাইল ছবি।

ঢাকায় ইভিএমের ভোট হোক সুষ্ঠু ও উৎসবমুখর

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT