দেশব্যাপী সাম্প্রতিক সময়ে মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান এবং সীমা ছাড়িয়ে জাতির এই বীর সন্তানদেরকে অপমান ,নির্যাতন এবং হত্যার প্রতিবাদ জানাতে এ বছর বিজয় দিবসের কোনো সাক্ষাৎকার এবং অনুষ্ঠানে যাবেন না শহীদ আলতাফ মাহমুদ কন্যা শাওন মাহমুদ।
নিজের জায়গা থেকে নিজের সাধ্যমত প্রতিবাদের কথা জানিয়ে শাওন ফেসবুকে লিখেছেন, ‘মুক্তিযোদ্ধা নির্যাতন, অপমান এবং হত্যার বিরুদ্ধে আমার নীরব প্রতিবাদ। এবার ডিসেম্বরে আমি সরাসরি কোনও অনুষ্ঠান বা সাক্ষাৎকারে অংশগ্রহণ করবো না।
যার যার স্থান থেকে তার সাধ্য মত কাজ করাতে বিশ্বাসী আমি। আমার স্থান থেকে এটুকুই সামর্থ্য। এটুকুই সাধ্য। এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার।
অনেক সাংবাদিক ভাইবোনেরা আমার সাথে যোগাযোগ করছেন বা করবেন। তাঁদের সকলের উদ্দেশ্যে আমার মতামত জানালাম। আমার এই প্রতিবাদে আপনাদের সমর্থন আশা করছি’।







