চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬০ করা অবৈধ: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৮
আদালত
A A

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৫৯ থেকে ৬০ বছর করার যে আইন তাকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

তবে আদালত তার রায়ের পর্যবেক্ষনে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬১ হওয়া উচিত বলে মত দিয়েছেন। সেই সাথে ৬০ বছর বয়সের আইনে অবসরে গিয়ে এলপিআর এ থাকারা তাদের ৬১ বছর পর্যন্ত সকল সুবিধা পাবেন বলে রায়ে বলা হয়।

বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রায় দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম ছিদ্দিকুর রহমান খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক।

এই রিট মামলার বিবরন থেকে জানা যায়, ‘গণকর্মচারী (অবসর) আইন, ১৯৭৪’র ধারা সংশোধন করে ২০১২ সালে ৫৭ থেকে ৫৯ বছর করা হয়। এরপর ২০১৩ সালে ওই আইন আকারও সংশোধন করে মুক্তিযোদ্ধা ও সাধারণ সরকারি চাকরিজীবীদের অবসরের বয়স সমান ৬০ বছর করা হয়। তবে ৬০ বছর করার ওই বিধান চ্যালেঞ্জ করে গত বছর হাই কোর্টে পৃথক দুটি রিট আবেদন করা হয়। প্রথমে রিট করেন মুক্তিযোদ্ধা ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মহা ব্যবস্থাপক তপন কুমার সাহা। পরে রিট করেন সোনালী ব্যাংকের উপ মহা ব্যবস্থাপক মশির উদ্দিন।

আদালত প্রথমে দুট রিটের পৃথক শুনানি নিয়ে মুক্তিযোদ্ধাদের সরকারি চাকরির অবসরের বয়সসীমা দুই বছর বাড়ানোর নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে। পরে রুল দুটি একিভূত করে রিট আবেদনকারীদের সম্পূরক আবেদনের প্রেক্ষিতে ‘গণকর্মচারী (অবসর) (সংশোধন) আইন, ২০১৩ এর ধারা ৪ এর অ (১) কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, মর্মে রুল জারি করে। সে রুলেরই চূড়ান্ত শুনানি শেষে বুধবার রায় দেন হাইকোর্ট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT