কৃষি

৭ মার্চের ভাষণে মুক্তিসংগ্রামকে গণযুদ্ধে রূপ দেয় বাংলার কৃষক

বাংলার কৃষকরা মাঠে রঙিন পোশাকে মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষকরা মাঠে রঙিন পোশাকে মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে অংশ নিচ্ছেন, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ২০০ বছর ধরে  আন্দোলন, বিদ্রোহ, সংগ্রাম আর ত্যাগ স্বীকার করেছিল গ্রাম বাংলার সাধারণ কৃষক। শেষভাগে তেভাগা আন্দোলন ছিল তার চূড়ান্ত রূপ।

তারপর ভাষা আন্দোলন থেকে শুরু করে ঐতিহাসিক ছয় দফা, উনসত্তরের গণ অভ্যুত্থান, সত্তরের নির্বাচন সবখানেই আন্দোলনের শক্তি সঞ্চার করেছিল এদেশের কৃষিজীবী জনগোষ্ঠী।

বহু বছরের কৃষক আন্দোলন ও বিদ্রোহের পধ ধরেই পটভূমি রচিত হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের। স্বাধীকার থেকে স্বাধীনতার পেছনেও কৃষক আর গ্রামীণ জনজীবনের ভূমিকা ছিল মুখ্য।

৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর মুক্তিসংগ্রামকে গণযুদ্ধে রূপ দেয় এদেশের কৃষক। রণাঙ্গনে তারাই ছিল হানাদারের বিরুদ্ধে প্রতিরক্ষার প্রাচীর হয়ে।

এখনও জীবিত কৃষক মুক্তিযোদ্ধার কাছে বড় হয়ে আছে একাত্তরের চেতনাই।

কিন্তু সমাজের সকল স্তরে কি আছে সেই চেতনার রেশ? শত বছরের লড়াই সংগ্রাম আর অপরিসীম ত্যাগের জন্য কৃষক কি পান যথাযথ মর্যাদা?

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:বাংলাদেশের স্বাধীনতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…