‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম’র সাধারণ সভা শনিবার

Channel i logo, a stylized pen nib inside a circle, representing journalism and media in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ
মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম-এর বার্ষিক সাধারণ সভা আগামী শনিবার অনুষ্ঠিত হবে।
জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় অনুষ্ঠিত এই সভার আয়োজন করেছে সংগঠনটি।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান জানান, শনিবার প্রেসক্লাবের তিন তলায় ফোরামের (মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের) সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা আমন্ত্রিত।
জানা যায়, ফোরামের এই সভায় বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিসহ প্রেসক্লাবের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হবে।
সংশ্লিষ্টরা জানান, প্রেসক্লাবের আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের পুনরায় নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়েও সিদ্ধান্ত হবে ওই সভায়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






