চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমার শরণার্থী বিষয়ে আদেশ প্রত্যাহার মণিপুর সরকারের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চলমান বিক্ষোভ ও সহিংসতার কবলে পড়ে মিয়ানমারের অনেক নাগরিক পার্শ্ববর্তী ভারতে আশ্রয় নিচ্ছে। কিন্তু কিছুদিন আগে মণিপুর সরকার তাদের সীমান্তবর্তী কর্মকর্তাদের ‘ভারতে আশ্রয় নেওয়াদের বিনীতভাবে সরিয়ে দেওয়ার আদেশ করে এক নির্দেশনা জারি করে’। রাজ্যের বিভিন্ন জেলার প্রশাসকদের কাছে সে আদেশ পাঠানো হয়।

মণিপুরের বীরেন সিংহ সরকারের এমন আদেশের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকে এটিকে অমানবিক ও ভারতের মানবিক ঐতিহ্য ও সংস্কৃতির বিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন।

এনডিটিভি বলছে, এমন সমালোচনার প্রেক্ষিতে পূর্বের সেই আদেশ প্রত্যাহার করে নিয়েছে মণিপুর সরকার।

আদেশ প্রত্যাহার করে বলা হয়, সেটি ছিলো ভুল বোঝাবুঝি। আদেশ প্রত্যাহার করে মণিপুরের স্বরাষ্ট্র বিভাগ গতকাল একই বিষয়ে নতুন এক নির্দেশনাপত্র প্রেরণ করেছে।

এই বিষয়ে রাজ্য সরকারের বিশেষ স্বরাষ্ট্র সচিব এইচ জ্ঞান প্রকাশ জানান, আগের আদেশটির বিষয়বস্তুগত ভুল ধারণা ও ভুল ব্যাখ্যা ছিলো। এই ভুল বোঝাবুঝি শুধরে দেয়ার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৬ মার্চে পাঠানো আদেশপত্রটি প্রত্যাহার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরো জানান, মিয়ানমার থেকে আশ্রয় প্রার্থীদের সব ধরনের মানবিক সহযোগিতা দিচ্ছে সরকার। রাজ্য সরকারও সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে।

Reneta

এর আগে জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মানবিক সংকটে পড়ে আশ্রয় নেওয়া মিয়ানমারের শরণার্থীদের ভারত ও তার দেশের বিভিন্ন রাজ্য সরকারকে সাহায্যের আহ্বান জানান।

জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন ও সহিংসতা শুরু হওয়ার পর থেকে মিয়ানমারের অসংখ্য নাগরিক ভারতে আশ্রয়ে প্রবেশ করছে নিয়মিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতমণিপুরমিয়ানমারশরনার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

জুলাই ১৫, ২০২৬

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

জুলাই ১৫, ২০২৬

এমবাপের বিপক্ষে নকআউটে ৬ দেখায় অপরাজিতই থাকলেন ইয়ামাল

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপে ক্লিনশিটের তিন রেকর্ডের দুটি নিজের করলেন সিমন

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT