বাংলাদেশ

মিয়ানমারে ফিরতে চাওয়ায় মুহিবুল্লাহকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

উখিয়ায় জনসমাগমের মধ্যে বক্তা হাত তুলে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উখিয়ায় এক জন বক্তা জনসমাগমের মধ্যে হাত তুলে বক্তব্য দিচ্ছেন, আশেপাশে উপস্থিত দর্শকরা শুনছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিজ দেশ মিয়ানমারে ফিরতে চাওয়ার কারণে রোহিঙ্গা শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকারীদের অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে। মুহিবুল্লাহ নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন, সেকারণে কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এ ব্যাপারের কাউকে ছাড় দেওয়া হবে না।’

গত বুধবার রাতে রোহিঙ্গা নেতা মুহিববুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনায় নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করে।

হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৩ জন সন্দেহভাজন রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিষয়:রোহিঙ্গা আটক রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…