অপরাধ

উখিয়ায় ভাড়া বাসা থেকে ১৮ রোহিঙ্গা আটক

উখিয়ায় ভাড়া বাসা থেকে ১৮ রোহিঙ্গা আটক, আটককৃতরা বিভিন্ন বয়সের নারী ও পুরুষ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসের দায়ে ১৮ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) সকালে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৯ নভেম্বর) রাতে উখিয়া থানার পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকার বিভিন্ন ভাড়া বাসায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ক্যাম্পের বাইরে থাকা ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। সম্প্রতি রোহিঙ্গারা অবৈধভাবে ক্যাম্পের বাইরে বিভিন্ন ভাড়া বাসায় অবস্থান করছে। এসব রোহিঙ্গা ক্যাম্পের বাইরে এসে খুন, ছিনতাই, ডাকাতি, মাদকপাচার ও অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে কক্সবাজারসহ আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে অবস্থান রোধে র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বিষয়:ভাড়া বাসা রোহিঙ্গা আটক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…