চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে প্রস্তাবিত ‘নিরাপদ অঞ্চল’ চায় না বিএনপি

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৮:৫৩ অপরাহ্ন ২২, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A
মির্জা ফখরুল

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের উদ্যোগে সেফ জোন চান না বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত সেফ জোন নিয়ে প্রশ্ন তুলে সংকট সমাধানে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এই আলোচনার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘জাতিসংঘের উদ্যোগে সেফ জোনের কথা বলা হচ্ছে। কেন সেফ জোন? আরেকটি প্যালেস্টাইন গড়ে তুলতে চান? এটি কখনও করা যাবে না। এর একমাত্র সমাধান হলো মিয়ানমারকে বাধ্য করা। রোহিঙ্গাদের মিয়ানমারে নাগরিকত্বসহ সবধরনের অধিকার দিয়ে ফিরিয়ে নিতে জাতিসংঘের মাধ্যমে উদ্যোগ নিতে হবে।’

তিনি বলেন, উখিয়া টেকনাফে রোহিঙ্গারা চরম মানবতাহীন অবস্থায় আছে। খোলা আকাশের নিচে লাখ লাখ রোহিঙ্গা সীমাহীন কষ্টে আছে। সরকার এতোদিন পর সেখানে সেনাবাহিনী মোতায়েন করেছে। আমরা বহু আগে সেনাবাহিনী মোতায়েনের কথা বলেছি।

তিনি আরও বলেন, সরকার মূলত নিজেদের ইচ্ছা মতো একা একা কাজ করতে চায়। কিন্তু এভাবে সংকট সমাধান করা যবে না। সবাইকে সঙ্গে নিয়ে অবশ্যই একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরাপদ অঞ্চলমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ

এপ্রিল ৪, ২০২৬

রাফীর রোমান্টিক ছবির নায়িকা হচ্ছেন বর্ণিতা

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফরিদপুরে চার গ্রামবাসীর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া অব্যাহত

এপ্রিল ৪, ২০২৬

নাঈমের সঙ্গে ঝড় তোলা জুটির পর যা বললেন ইমন

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT