চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আপনি একটা পাগল, সবাই আপনাকে ঘৃণা করে’, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে ফাটল?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ০২, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাম্প্রতিক এক ফোনালাপে নেতানিয়াহুর ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। এমনকি তিনি ইসরায়েলি নেতাকে ‘পাগল’ ও ‘অকৃতজ্ঞ’ বলেও মন্তব্য করেন।

প্রতিবেদন অনুযায়ী, লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা এবং ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনার ভবিষ্যৎ নিয়ে দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ফোনালাপের আগে ইরান সতর্ক করে দিয়েছিল, লেবাননে ইসরায়েলের অভিযান অব্যাহত থাকলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা বন্ধ হয়ে যেতে পারে।

Banglabid

মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়; ট্রাম্প মনে করেন, লেবানন থেকে পরিচালিত হামলার জবাবে ইসরায়েলের প্রতিক্রিয়া প্রয়োজনের তুলনায় অনেক বেশি কঠোর ছিল। একপর্যায়ে তিনি নেতানিয়াহুকে প্রশ্ন করেন, “আপনি আসলে কী করছেন?” এবং অভিযোগ করেন যে ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ দেশটিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিচ্ছিন্ন করে তুলছে।

মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলি নেতানিয়াহুকে বলেন, “এখন সবাই আপনাকে ঘৃণা করে। আর এই (যুদ্ধের) কারণে সবাই ইসরায়েলকেও ঘৃণা করে।” অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়, কথোপকথনের এক পর্যায়ে বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন ট্রাম্প। তিনি নেতানিয়াহুর ওপর রীতিমতো চিৎকার করে ওঠেন।

অ্যাক্সিওসের দাবি, ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে স্মরণ করিয়ে দেন যে অতীতে তিনি বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক সংকটে ইসরায়েলি নেতার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি অভিযোগ করেন, সেই সমর্থনের যথাযথ মূল্যায়ন করা হয়নি। একই সঙ্গে বৈরুতে বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা থেকেও নেতানিয়াহুকে সরে আসতে চাপ দেন তিনি।

Reneta

ফোনালাপের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, তার অনুরোধের পর ইসরায়েল বৈরুতে বড় ধরনের সামরিক অভিযান থেকে সরে এসেছে। তিনি আরও জানান, হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হয়েছে এবং উভয় পক্ষ সাময়িকভাবে হামলা বন্ধে সম্মত হয়েছে।

অন্যদিকে নেতানিয়াহু ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও জানান, ইসরায়েলের নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তিনি বলেন, হিজবুল্লাহ হামলা অব্যাহত রাখলে ইসরায়েল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং দক্ষিণ লেবাননে সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী চলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পবেঞ্জামিন নেতানিয়াহু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬

মিরাজ ৫, হাসানের ৩ উইকেট, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফুল দেওয়ার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT