মিয়ানমারে উত্তরাঞ্চলে একটি জেইড (সবুজ দামী পাথর) খনিতে ভূমি ধসের ঘটনা ঘটেছে। ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত ও ৭০ জনের বেশি নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার ৪টার দিকে কাচিন রাজ্যের এইচপাকান্ট এলাকায় ও ঘটনা ঘটে। লরি থেকে খনিতে ফেলে দেওয়া ধ্বংসস্তূপ উপচে পড়ার কারণে ভূমিধস হয়েছে বলে মনে করা হচ্ছে।
উদ্ধার অভিযান চলছে, নিহত ও নিখোঁজ সবাই অবৈধভাবে জেইড খনিতে কাজ করতো।
মায়ানমারে পৃথিবী সবচেয়ে বড় জেইড খনির উৎস। কিন্তু এর খনিতে প্রতিবছর অসংখ্য দুর্ঘটনা ঘটে থাকে।
এইচপাকান্টে জেইড মাইনিং নিষিদ্ধ করা হয়েছে। করোনা মহামারী কারনে কর্মসংস্থানের অভাব এবং দরিদ্র অবস্থার কারণে স্থানীয়রা প্রায়ই নিয়ম লঙ্ঘন করতো।
কিছুদিন আগে, এইচপাকান্তের একটি জেইড ব্লকে ভূমিধসে অন্তত ১০ জন অদক্ষ খনি শ্রমিক নিখোঁজ হয়েছিল। ২০২০ সালে হাকান্তের একটি খনির বর্জ্য একটি লেকে ধসে পড়ায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়। এদের মধ্যে অধিকাংশই অভিবাসী ছিল। এটি ছিল ওই অঞ্চলের সবচেয়ে বড় দুর্ঘটনা।







