চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের মন্ত্রীর সঙ্গে বৈঠকটি আইওয়াশ: বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৪:৩৫ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
বৈঠকরত বিএনপি নেতারা, সংবাদ সম্মেলনে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের মন্ত্রী ট্রিন্ট সোয়ের বৈঠককে ‘আইওয়াশ; বলছে বিএনপি। মঙ্গলবার সকারে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা বলেন।

রিজভী বলেন, বৈঠকটি ‘আইওয়াশ’ ছাড়া আর কিছুই নয়। বৈঠকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত বাস্তবায়ন একটি সুদীর্ঘ বিলম্বিত পথ। রোহিঙ্গাদের পূর্ণ নিরাপত্তাসহ স্বদেশে ফেরত নেয়ার কোনো তাগিদ নেই সেখানে।

মিয়ানমার বাহিনীর গণহত্যা ও নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের চুক্তিতে মিয়ানমার সম্মত হয়েছে বলে সেই দেশের মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গতকাল পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন।

Banglabid

জাতিসংঘকে পাশ কাটিয়ে এ ধরণের চুক্তি ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয় দাবি করে রিজভী বলেন, মিয়ানমারের মন্ত্রী বাংলাদেশ সফরের সময়ও সেখানে রোঙ্গিাদের ওপর বর্বর নির্যাতন অব্যাহত রয়েছে। তাদের নির্যাতনে সেখান থেকে এখনও হাজার হাজার রোহিঙ্গা পালিয়ে আসছেন। এসব বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কিছুই বলেননি।

পররাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে মন ভোলানো কথা বলেছেন বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, রোহিঙ্গাদের দুর্দশা বিক্রি করে পুরস্কার প্রাপ্তির আশায় উৎসবে ব্যস্ত সরকার। গণবিরোধী নীতির কারণেই ইতিহাসের রঙ্গমঞ্চে আওয়ামী লীগ বরাবরই খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

Reneta

মিয়ানমার বাহিনীর বর্বর নির্যাতনে বাংলাদেশে পালিয়ে এসেছে লাখ লাখ রোহিঙ্গা। সেখানে এখনও মানবিক বিপর্যয় কাটেনি। বর্তমান ভোটারবিহীন সরকারের প্রধানমন্ত্রী জনগণের দুর্ভোগের দিকে না তাকিয়ে এখন ছুটছেন পুরস্কার প্রাপ্তির দিকে। কিভাবে নোবেল পুরস্কারের মতো একটি আন্তর্জাতিক পুরস্কার হাতিয়ে নেয়া যায় সেজন্য তিনি লবিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, রোহিঙ্গাসহ বিভিন্ন কারণে বাংলাদেশ বর্তমানে গভীর সংকটে নিপতিত থাকলেও আওয়ামী নেতারা এখন প্রধানমন্ত্রীকে পুরস্কার এনে দেয়ার লবিংয়ে ব্যস্ত। যেন ‘রোম যখন জ্বলছে, নীরু তখন বাঁশী বাজাচ্ছে’।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিডিয়ার সংবাদ প্রচারের সমালোচনা করলেন অনিমেষ আইচ

পরবর্তী

এটা ‘মিস বিপ্লবী ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা নয়: আব্দুন নূর তুষার

পরবর্তী
আব্দুল নূর তুষার

এটা ‘মিস বিপ্লবী ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা নয়: আব্দুন নূর তুষার

টেনিস খেলোয়াড় পিটারসেন কোর্টে মুখে ক্ষোভ প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পকে ‘ট্রল’ করে বিপাকে পিটারসেন

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT