তারকাকথন

মিডিয়ার সংবাদ প্রচারের সমালোচনা করলেন অনিমেষ আইচ

অনিমেষ আইচ

অনিমেষ আইচ

সম্প্রতি বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত বিষয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ীর নাম জান্নাতুল নাঈম এভ্রিলকে ‘অযোগ্য’ ঘোষণা দিয়ে নতুন বিজয়ীর নাম প্রকাশ করার কথা বলছেন। নাটকীয় এই বিচারের বিষয়ে অনেকেই করছেন তীব্র সমালোচনা। এদিকে এই ইস্যু নিয়ে মিডিয়ার অতি মনোযোগের সমালোচনা করলেন চলচ্চিত্র নির্মাতা অনিমেষ আইচ।

‘ভয়ংকর সুন্দর’ সিনেমার পরিচালক অনিমেষ আইচ  জনপ্রিয় অভিনয় শিল্পী ড. এজাজুল ইসলামের সঙ্গে একটি সেলফি তুলে ফেসবুকে পোস্ট দেন। ছবিটির ক্যাপশনে তিনি লিখেন, দেশের মানুষের কাছে তিনি একজন স্বনামধন্য অভিনেতা, পাশাপাশি একজন সুচিকিৎসক। সম্প্রতি তিনি ঢাকা মেডিকেল কলেজের একটি গুরুত্বপূর্ণ বিভাগের বিভাগীয় প্রধান হয়েছেন, অবশ্যই এটি আমাদের জন্য গর্ব ও আনন্দের।

কিন্তু এ নিয়ে কোন সংবাদ দেখলাম না কোন পত্রিকা কিংবা টেলিভিশন চ্যানেলে। অথচ কার সঙ্গে কার ডিভোর্স হলো, কার সুন্দরী হওয়ার নেপথ্য ইতিহাস কি? এনিয়ে জাতির মাথা ব্যথার অন্ত নাই। মিডিয়ার মানুষদের বিজয়ের গল্প ও সাধারণ মানুষদের জানা দরকার। এ ইতিহাস কেবল কিছু বিভ্রান্তির গল্পে সীমাবদ্ধ নয়।

অনিমেষ আইচের সঙ্গে অন্য ব্যক্তির ছবি, উভয়ই হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
অনিমেষ আইচের ফেসবুক থেকে
বিষয়:অনিমেষ আইচ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…