চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ: প্রতিযোগী নির্বাচনে সতর্ক আয়োজকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪২ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচন নিয়ে অনেক জল ঘোলা হওয়ায় চলতি বছরে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নিয়ে কঠোর অবস্থানে আয়োজকরা। শুধু তাই নয়, ভুল কিংবা মিথ্যা তথ্য দিলে প্রতিযোগীকে জরিমানা হিসেবে গুনতে হবে দশ লাখ টাকা!

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-কে বিতর্কের উর্দ্ধে রাখতেই এবার জরিমানার বিধান রেখেছেন আয়োজকরা। চ্যানেল আই অনলাইনকে রবিবার সন্ধ্যায় এমনটাই জানালেন আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী।

গেল বছরের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী ঘোষণা করা হয় জান্নাতুল নাঈম এভ্রিলকে। পরবর্তীতে এভ্রিলের বিরুদ্ধে বিয়ে নিয়ে তথ্য গোপন করার অভিযোগ প্রমাণ হলে মুকুট প্রত্যাহার করে নতুন বিজয়ী ঘোষণা করা হয়। এরফলে সমালোচনার মুখে পড়ে পুরো আয়োজনটি। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নিয়ে এমন বিভ্রান্তিকর পরিস্থিতিতে যেন আর না পড়তে হয় সেজন্য এবার যথেষ্ট কঠোর অবস্থানে আয়োজকরা।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’-এর আয়োজনটি সমালোচনার মুখে পড়ায় অনেকে চলতি বছরে এই আয়োজনটি নিয়ে সংশয়ে ছিলেন। তবে সব সংশয় দূর করে রবিবার সকাল থেকে রাজধানীর এফডিসিতে শুরু হয়েছে অডিশন রাউন্ড। এ বিষয়ে স্বপন চৌধুরী বলেন, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নিয়ে সংশয়ের অবকাশ নেই। আমরা পাঁচ বছরের জন্য নিয়মিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আয়োজন করার দায়িত্ব পেয়েছি। গত বছর থেকে শুরু করেছি, এটা আমরা চালিয়ে যাবো। বেশ প্রচার প্রচারণা চালিয়েই এবারও আমরা আয়োজনটি রবিবার(১৬ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু করলাম। আশা করছি সফল একটি আয়োজনের মাধ্যমে বাংলাদেশের একজন দক্ষ প্রতিনিধিকে ‘মিস ওয়ার্ল্ড’-এর মঞ্চে পাঠাতে পারবো।

অডিশন রাউন্ডের পর আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ীকে পাওয়া যাবে জানিয়ে স্বপন চৌধুরী বলেন, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর পাঁচ জন বিচারক খুঁজে বের করবেন বিজয়ীকে। বিচারকরা হলেন সংগীতশিল্পী শুভ্র দেব, অভিনেত্রী তারিন, মডেল খালেদ সুজন, মডেল ইমি ও ব্যারিস্টার ফারাবী। এই পাঁচজন নিয়মিত বিচারকের সাথে আয়োজনটির চূড়ান্ত পর্যায়ে বিবি রাসেলের মতো পাঁচজন ‘আইকনিক বিচারক’ থাকবেন বলে জানান অন্তর শোবিজের চেয়ারম্যান।

‘মিস ওয়ার্ল্ড’-এর জন্য এবার যিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি গেল বছরের প্রতিযোগীর থেকে প্রস্তুতির সময় বেশি পাচ্ছেন জানিয়ে স্বপন চৌধুরী বলেন, গেল বছর যিনি বাংলাদেশের প্রতিযোগী হিসেবে ‘মিস ওয়ার্ল্ড’-এ প্রতিযোগিতা করেছেন তার হাতে প্রস্তুতির জন্য সময় কম ছিলো। কিন্তু এবারের প্রতিযোগী প্রায় তিনমাস সময় পাচ্ছেন নিজেকে প্রস্তুত করার জন্য। আগামী ৭ ডিসেম্বর চীনে ‘মিস ওয়ার্ল্ড’ শুরু হতে যাচ্ছে। সেই হিসেবে এবার আমি আশাবাদী।

Reneta

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’-এর গ্র‌্যান্ড ফিনালের ছবি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তর শোবিজএভ্রিলবাংলাদেশমিস ওয়ার্ল্ডলিড বিনোদনস্বপন চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT