স্পোর্টস

মিসবাহ-ইউনিস ও আফ্রিদিকে সম্মাননা দেবে পিসিবি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান ক্রিকেট দলের তিন খেলোয়াড় মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক তিন অধিনায়ককে সম্মাননা জানানোর পরিকল্পনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মিসবাহ-উল-হক, ইউনিস খান ও শহিদ আফ্রিদির জন্য এই পরিকল্পনার কথা দেশটির দৈনিক ডনকে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি।

‘আমরা সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক, ইউনিস খান এবং শহিদ আফ্রিদিন জন্য বিশেষ পুরস্কার অনুষ্ঠানের ব্যবস্থা করার পরিকল্পনা করছি। তারা দীর্ঘদিন ধরে পাকিস্তান ক্রিকেটের সেবা করেছে, তাই এই অভিনন্দন পাওয়ার দাবিদার তারা।’ বলেন শেঠি।

তিনি আরও বলেন, দলের অন্য শীর্ষ খেলোয়াড়দের জন্যও অনুষ্ঠানের আয়োজন করা হবে।

‘আমরা তাদের উৎসাহিত করতে এই পুরস্কার অনুষ্ঠানে আমাদের শীর্ষ খেলোয়াড় এবং আম্পায়ারদেরও সম্মাননা জানাব’ -যোগ করে পিসিবি চেয়ারম্যান।

বুধবার বিদায়ী চেয়ার‌ম্যান শাহরিয়ার খানের জন্য বিদায় অনুষ্ঠানেরও আয়োজন করবে পিসিবি।

বিষয়:আফ্রিদি ইউনিস পিসিবি মিসবাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…