চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশার অনুরোধে এফডিসিতে আনিসের মরদেহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

শিল্পী সমিতির সভাপতি ও খল অভিনেতা মিশা সওদাগরের অনুরোধে শেষবারের মতো এফডিসিতে নিয়ে আসা হয় সদ্য প্রয়াত ‘হাসির রাজা’ খ্যাত অভিনেতা আনিসকে। এসময় এফডিসিতে স্বল্প সংখ্যক শিল্পী, নির্মাতা ও প্রযোজকের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়।

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিস রবিবার দিবাগত রাত এগারোটায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।

তার জামাতা আলাউদ্দিন শিমুল বলেন, রবিবার রাত ১১ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার (আনিসের)। সেসময় বাসায় কেউ ছিল না। ১২ টায় তার মেয়ে ও জামাতা কলকাতা থেকে ফিরে দেখতে পান উনি মারা গেছেন। বাসায় পড়ে আছেন।

সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এফডিসিতে আনা হয় আনিসের মরদেহ। ১২টা ১০ মিনিটে পুরনো এই কর্মস্থলে হয় তার দ্বিতীয় জানাজা। এর আগে সকাল ৯ টায় টিকাটুলি জামে মসজিদে প্রথম জানাজা হয় তার।

এফডিসিতে মিশা সওদাগর ছাড়াও আনিসের জানাজায় উপস্থিত ছিলেন প্রবীন অভিনেতা আলমগীর, ওমর সানী, ড্যানি সিডাক। এসময় আর কোনো শিল্পী বা অভিনেতাকে দেখা যায়নি। প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক শাহ আলম কিরণ ও অপূর্ব রানাকেও এসময় দেখা যায়।

আনিসের মরদেহ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় বল্লবপুর গ্রামে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে আছেন তার  জামাতা শিমুল। তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, বাদ মাগরিব সেখানে ৩য় নামাজে জানাজা শেষে দাফন করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনিসআলমগীরএফডিসিমিশা সওদাগরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT