চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিশরীয় মেসি’র জন্য ইসকোকেও ছাড়তে রাজি রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ০৯, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সময়টা এখন মোহাম্মদ সালাহর। লিভারপুলের হয়ে দুরন্ত গতিতে ছুটছেন মিসরীয় ‘জাদুকর’। একের পর এক ম্যাচে গোল করে এরই মধ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। কেবল গোল করা নয়, সতীর্থদের জন্য গোল তৈরিতেও সমান দক্ষ।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলায় অ্যানফিল্ডে বলতে গেলে তার হাতেই বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি। তিন গোলের একটি এসেছে তার পা থেকে এবং সাদিও মানের করা তৃতীয় গোলটিও তার অ্যাসিস্ট।

তবে মাঝ মৌসুম থেকেই প্রশ্ন উঠেছিল— এমন উড়ন্ত পারফর্ম করা সালাহকে শেষ পর্যন্ত লিভারপুল ধরে রাখতে পারবে তো? সে ইস্যুতে বিভিন্ন সময় বিভিন্ন ক্লাবের নাম সামনে এসেছে। তবে গুঞ্জনগুলো এখনো গুঞ্জনেই সীমাবদ্ধ ছিল।

অবশ্য সালাহর প্রতি আগ্রহের ব্যাপারে মৌসুমের শুরু থেকে যে নামগুলো সামনে এসেছে, তার মধ্যে রিয়াল মাদ্রিদের নাম সবার উপরে। এমনকি মিসর জাতীয় দলের কোচ হেক্টর কুপার জানিয়েছিলেন সালাহর রিয়াল যাওয়ার কথা।

সে সময় তিনি বলেছিলেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি সালাহকে রিয়াল দলে টানতে আগ্রহী।’ অবশ্য সেসব গুঞ্জন শেষ পর্যন্ত খুব বেশি ডালপালা মেলতে পারেনি। এর মাঝে রিয়ালের সঙ্গে জড়িয়ে সামনে আসে আরো কিছু নাম। মাউরো ইকার্দি, মার্কাস র্যাশফোর্ড, রবার্ট লেভানডভস্কি ও রহিম স্টার্লিংয়ের নামও শোনা যায় রিয়ালের সম্ভাব্য তালিকায়।

তবে চ্যাম্পিয়ন্স লিগে সালাহর দুরন্ত পারফরম্যান্সের পর নতুন করে সামনে এসেছে রিয়াল-সালাহ সম্পর্কের কথা। গোল ডটকম জানাচ্ছে, সালাহকে পেতে ৫০ মিলিয়ন ইউরো এবং সঙ্গে দলের অন্যতম সেরা তারকা ইসকোকেও দিতে রাজি আছে ‘লস ব্লাঙ্কোস’রা। পাশাপাশি ‘মিশরীয় মেসি’কে প্রতি মৌসুমের জন্য ২৫ মিলিয়ন ইউরো দিতে রাজি তারা।

এ মৌসুমে স্ট্রাইকিং লাইনে সমস্যায় ভোগা রিয়াল এবার দলে নতুন স্ট্রাইকার টানতে উঠেপড়ে লেগেছে। বিভিন্ন লিগের সেরা খেলোয়াড়দের দলে টানতে মরিয়া হয়ে আছে তারা। ইউরোপা সেরা ক্লাবটির পছন্দের প্রথম দিকেই আছে সালাহ। যার জন্য সাম্প্রতিক সময়ে আলোচিত মিডফিল্ডার ইসকোকেও ছেড়ে দিতে রাজি রিয়াল।

অবশ্য রিয়ালের এমন প্রস্তাবে লিভারপুলের প্রতিক্রিয়া পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, সালাহকে ছাড়ার ব্যাপারে রাজি হবে না তারা। বিশেষ করে চলতি মৌসুমেই ফিলিপ্পে কৌতিনহোর মতো তারকাকে বার্সার কাছে হারিয়েছে তারা। সে সময় প্রাণান্ত চেষ্টা করেও ব্রাজিলিয়ানের বার্সা যাত্রা ঠেকাতে পারেনি লিভারপুল। এখনো তার বদলিও নিশ্চিত করতে পারেনি তারা।

এ মুহূর্তে সালাহকেও হারালে আবারো পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে তাদের। এ মৌসুমে লিভারপুলের উড়ন্ত পারফরম্যান্সের অন্যতম কারিগর এ মিসরীয়কে ধরে রাখতে সব চেষ্টাই করবে লিভারপুল, পাওয়া যাচ্ছে এমন ইঙ্গিতও।

লিভারপুলের হয়ে এ মৌসুমে এখন পর্যন্ত ৪৩ ম্যাচে মাঠে নেমে ৩৮টি গোল এবং ১৩টি অ্যাসিস্ট করেছেন সালাহ। নেইমারের দল পিএসজিও তাকে পেতে চায় বলে বাজারে গুঞ্জন।

ট্যাগ: মিশরীয় মেসিমোহামেদ সালাহরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

‘দূষণ কমাও, পরিবেশ বাঁচাও’ স্লোগানে জাবিতে নেচার ফেস্টিভাল

পরবর্তী

ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের ফের মহাসড়ক অবরোধ

পরবর্তী

ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের ফের মহাসড়ক অবরোধ

ভিসি

হামলাকারীরা সাধারণ শিক্ষার্থী নয়, এরা প্রশিক্ষিত একটি দল: ঢাবি উপাচার্য

সর্বশেষ

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক এমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT