সিনাই উপত্যকার আইএস প্রধানসহ ৪৫ জনেরও বেশি আইএস জঙ্গিকে হত্যার দাবি করেছে মিশরের সেনা বাহিনী।
আবু দোয়াই আল আনসারিকে বিমান হামলায় হত্যা করা হয়েছে বলেও জানানো হয় সেনা বাহিনীর পক্ষ থেকে।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামির তাঁর ফেসবুক পোষ্টে আইএস এর উপর হামলার কথা নিশ্চিত করেন।
তবে কবে, কখন এই হামলা চালিয়ে আইএস নেতাকে হত্যা করা হলো তার কোন উল্লেখ করেননি তিনি।
ওদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরাক ও সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে সাফল্য আসলেও তারা এখনো নিরাপত্তার জন্য হুমকি।
তারা যতই তাদের দখলকৃত জায়গা হারাচ্ছে ততই তাদের হামলার লক্ষ্যবস্তু ইরাক ও সিরিয়ার বাইরে নিয়ে যাচ্ছে। পেন্টাগনের এক সভায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ কথা বলেন।








