চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিশন এক্সট্রিম’ সিনেমার দুই পর্বের শুটিং সম্পন্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

গত বছর সম্পন্ন হয়েছে আলোচিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্বের শুটিং। এটি মুক্তির আগেই গত রোববার রাতে সম্পন্ন হয়েছে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত সিনেমাটির সিক্যুয়েলের শুটিং।

এ উপলক্ষে বিএফডিসির ৭ নম্বর ফ্লোরে টিম সদস্যদের নিয়ে ‘ক্যামেরা ক্লোজিং সেরেমোনি’র মাধ্যমে সম্পন্ন হয় পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’র সিক্যুয়েলের শুটিং।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘কাট, শুটিং প্যাক আপ’ বলে ক্যামেরা ক্লোজ করেন পুলিশের বিশেষায়িত ইউনিট সিটিটিসি’র প্রধান মনিরুল ইসলাম।

সিনেমার অন্যতম পরিচালক, কাহিনীকার এবং প্রযোজক সানী সানোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরেফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মাজনুন মিজান, এহসান রহমান, দীপু ইমামসহ পুরো সিনেমাটি পুরো টিম।

প্রধান অতিথি মনিরুল ইসলাম বলেন, ‘ঢাকা অ্যাটাক’ এবং ‘মিশন এক্সট্রিম’ সিনেমা নির্মাণে যারা নিরলস পরিশ্রম করেছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই। সে সঙ্গে এসব সিনেমায় পুলিশের সত্যিকারের কিছু চ্যালেঞ্জ বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরেফিন শুভ বলেন, ‘মিশন এক্সট্রিম’ নিয়ে আমাদের দীর্ঘদিনের এই পরিশ্রম এবং ত্যাগ তখনই সার্থক হবে যখন দর্শকরা এটি পছন্দ করবেন।

Reneta

জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, এত বড় স্কেলের একটি সিনেমার মাধ্যমে আমার অভিনয় ক্যারিয়ার জীবন শুরুর সুযোগ সৃষ্টির জন্য সানী ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা।

সাদিয়া নাবিলা বলেন, ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় কাউন্টার টেরোরিজম পুলিশ অফিসারের একটি চরিত্রে অভিনয় করতে গিয়ে পুলিশ পেশার প্রেমে পড়ে গেছি। আমি বিসিএস দিয়ে পুলিশ হওয়ার কথা ভাবছি!

পরিচালক ফয়সাল আহমেদ বলেন, এবার ডাবিং, এডিটিং যুদ্ধে জয়ী হবার পালা। তবেই আমরা নিজেরা সিনেমাটি যেভাবে দেখেছি সেভাবে দর্শকদের দেখাতে পারবো।

সানী সানোয়ার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘মিশন এক্সট্রিম’ সংশ্লিষ্ট সকলের এই অনন্য অবদান শুধু পারিশ্রমিক দিয়ে শোধ করা যাবে না।

নির্মাতা আরও জানান, খুব শিগগির দুই পর্বের ডাবিং-ই শুরু হচ্ছে। প্রথম পর্ব মুক্তি পাবে ঈদ-উল-ফিতরে এবং সে উদ্দেশ্যে ফেব্রুয়ারি থেকে প্রথম পর্বের পুরোদমে প্রমোশনের কাজ শুরু হবে।

‘কপ ক্রিয়েশন’র ব্যানারে নির্মিত বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’। ক্রাইম, থ্রিল, সাসপেন্স এবং অ্যাকশন নির্ভর একটি মৌলিক গল্পের উপর ভিত্তি করে সিনেমাটির নির্মিত হচ্ছে।

‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরেফিন শুভএহসান রহমানজান্নাতুল ফেরদৌস ঐশীদীপু ইমামমাজনুন মিজানমিশন এক্সট্রিমলিড বিনোদনসাদিয়া নাবিলাসুমিত সেনগুপ্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে ফের হামলা

জুন ২৯, ২০২৬

অরুণোদয়ের অগ্নিসাক্ষী মুস্তাফা মনোয়ার

জুন ২৯, ২০২৬
ছবি: পিএমও।

৫জি সেবা চালু, ইন্টারনেটের মূল্য কমানোর জন্য বাংলালিংকে আহ্বান জানান প্রধানমন্ত্রী 

জুন ২৯, ২০২৬

‘একে একে নিভিছে দেউটি’

জুন ২৯, ২০২৬

বড় অঘটন হলেও ইতিহাস বদলাতে চায় জাপান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT