আসিফ আকবরের ‘আগুন’ গানটি মুক্তির পাঁচ দিনের মাথায় ইউটিউবে ১০ লাখবার দেখা হয়েছে । আর হাবিব ওয়াহিদের ‘মিথ্যে নয়’ গানটি দেড় সপ্তাহে দেখা হয়েছে প্রায় ১৫ লাখবার। এ উপলক্ষে গত বুধবার দুপুরে গান দুটির প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন রাজধানীর এক রেস্তোরাঁয় ‘মিলিয়ন ভিউ সেলিব্রেশন’ অনুষ্ঠান আয়োজন করে। এখানে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় দুজন সংগীত তারকা আসিফ আকবর ও হাবিব ওয়াহিদ। আরও ছিলেন ‘আগুন’ গানের সুরকার ও সংগীত পরিচালক জুয়েল মোর্শেদ।
এই অনুষ্ঠানের কিছু ছবি আর ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত আসিফ আকবর ও হাবিব ওয়াহিদের আড্ডার ভিডিও দেওয়া হলো এখানে।











