চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিলার ঝড়ে বিফলে হাসারাঙ্গার হ্যাটট্রিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগের দিনের বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের উইকেটেই হয়েছে খেলা। শারজায় ক্যারিবীয়দের দেয়া ১৪৩ রান মাহমুদউল্লাহ রিয়াদের দল টপকাতে না পারলেও শ্রীলঙ্কার দেয়া একই লক্ষ্য ১ বল হাতে রেখে জয় পেয়েছে সাউথ আফ্রিকা। ‍অসাধারণ লড়াইয়ের দলটি জিতেছে ৪ উইকেটে।

শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা হ্যাটট্রিক করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিলেন। কিন্তু শেষ ওভারে ডেভিড মিলারের দুই ছয়ের পর কাগিজো রাবাদার বাউন্ডারিতে নিশ্চিত হয় প্রোটিয়াদের জয়।

৪ ওভারে ৬ উইকেট হাতে রেখে ৪১ রান দরকার ছিল সাউথ আফ্রিকার। হাসারাঙ্গা হ্যাটট্রিক করে ম্যাচে ফেরান লঙ্কানদের।

শেষ ওভারে প্রোটিয়াদের দরকার ১৫ রান। লাহিরু কুমারার প্রথম বলে ১ রান নিয়ে মিলারকে স্ট্রাইক দেন রাবাদা। পরের দুই বলে মিডউইকেট দিয়ে বিশাল দুটি ছক্কা মারেন মিলার। পরের বলে সিঙ্গেল নিয়ে টাই করেন ম্যাচ।

কুমারার পঞ্চম বলটি ব্যাটের কানায় লাগিয়ে পেছন দিয়ে চার আদায় করেন রাবাদা। ১ বল আগেই জয় নিশ্চিত হয় তাদের।

সর্বোচ্চ ৪৬ রান করেন তেম্বা বাভুমা। খেলেন ৪৬ বল। মিলার ১৩ বলে ২৩ রান ও রাবাদ ৭ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন।

হাসারাঙ্গা ৪ ওভারে ২০ রান দিয়ে নেন তিন উইকেট। মার্করামকে  বোল্ড করে প্রথম সাফল্য পান নিজের তৃতীয় ওভারের শেষ বলে। পরের ওভারের প্রথম ও দ্বিতীয় বলে ফেরান যথাক্রমে বাভুমা ও প্রিটোরিয়াসকে। হয়ে যায় হ্যাটট্রিক। টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে এটিই প্রথম হ্যাটট্রিক।

গ্রুপ-১ এর ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৪২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। অর্ধেকেরও বেশি রান এসেছে ওপেনার পাথুম নিসাঙ্কার ব্যাট থেকে। ৫৮ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন তিনি। চারিথ আসালাঙ্কা করেছেন ১৪ বলে ২১ রান। অধিনায়ক দাসুন শানাকার ব্যাট থেকে এসেছে ১২ বলে ১১ রান।

বাঁহাতি স্পিনার তাবরাইজ শামসি ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩টি উইকেট নে। ড্যান প্রিটোরিয়াসও নিয়েছেন ১৭ রানে তিন উইকেট। এনরিক নরকিয়া নিয়েছেন ২টি উইকেট।

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০লিড স্পোর্টসশ্রীলঙ্কা-সাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাজ্যে রোড শো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পরবর্তী

দেশের প্রয়োজনে পুলিশের বিভিন্ন ইউনিট তৈরি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী
স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের প্রয়োজনে পুলিশের বিভিন্ন ইউনিট তৈরি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

লেবাননের রাষ্ট্রদূতকে সৌদি ত্যাগের নির্দেশের বিষয়ে আলোচনা করছেন একজন কর্মকর্তা।. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৮ ঘণ্টার মধ্যে লেবাননের রাষ্ট্রদূতকে সৌদি ত্যাগের নির্দেশ

সর্বশেষ

২০ রাউন্ড গুলি ছুড়ে গায়ক হত্যা!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

কোর অব মিলিটারি পুলিশ ও আরভিএন্ডএফ কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

আগস্ট ২৭, ২০২৬

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দলের তৎপরতায় লাউয়াছড়ায় রক্ষা পেল হাজারো’ প্রাণ

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ত্রাণ সহায়তা পাঠাবে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬

রাতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র, যা কিছু জানার আছে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT