চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিলনমেলা আয়োজনের’ উদ্যোগ মাশরাফী-সাকিবদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে টিকে থাকা ছয় দলের ম্যাচ হয়েছে মঙ্গলবার। বুধবার বিশ্রামের দিন। অথচ ঢাকা লিগের অধিকাংশ তারকা ক্রিকেটার হাজির শের-ই-বাংলা স্টেডিয়ামে। অনুশীলন জার্সি জড়িয়ে নয়; যার যার পছন্দের পোশাক-ফ্যাশনে।

মাশরাফী-মুশফিক-নাসিরদের সঙ্গে লিগ না খেলা সাকিব, তামিম, মাহমুদউল্লাহ, সাব্বিরও হাজির। সবমিলিয়ে হাজির ক্রিকেটারের সংখ্যাটা ৪০-এর ঘরে। তারা সবাই কেন মিলিত হয়েছেন জানা গেল তাদের দীর্ঘ আড্ডার পর। প্রিমিয়ার লিগ শেষে ১২টি ক্লাবের ক্রিকেটাররা মিলে পিকনিক করবেন। বিশাল সেই আয়োজনের জন্য তারিখ, ভেন্যু নির্ধারণ করতেই সবাই মিলিত হন একাডেমি ভবনের জিমে।

আনন্দ আয়োজনের উপলক্ষই ক্রিকেটারদের মিলিত করেছে মিরপুরে। যদিও এত ক্রিকেটার একসঙ্গে দেখে শুরুতে অবাকই হতে হয়েছে। ক্রিকেটাররা কোনো আন্দোলনে নামছেন কিনা এমন কানাঘুষাও চলছিল বিসিবিপাড়ায়! এতজনকে একসঙ্গে যে দেখা গিয়েছিল শেষবার, সেই ২০১৩ সালে। তখন ক্রিকেটারদের রুটি-রুজির ঢাকা প্রিমিয়ার লিগ না হওয়ার শঙ্কা জেগেছিল। ক্রিকেটাররা একত্রিত হয়ে আন্দোলন করেছিলেন বিসিবিপাড়ায়।

তবে বুধবার তেমন কিছু ফিরে আসেনি। এবারে ক্রিকেটারদের একত্রিত করেছে পিকনিক আয়োজনের পূর্বপ্রস্তুতি। তিন ঘণ্টা আলোচনা-আড্ডার পর জিম ছেড়ে বের হন তারা। চোখে-মুখে আনন্দের ঝিলিক।

সাকিব-সৌম্য-বিজয়-সানি-জিয়া বের হলেন গল্প করতে করতে। দুপুর গড়িয়ে ঘড়ির কাটায় তখন বিকেল তিনটা। ক্ষুধায় সবার পেট ধরে এসেছে। বের হয়ে আর দেরি নয়; যে যার গাড়িতে চেপে ধরলেন বাসার পথ। বিদায় নেয়ার সময় সাকিবকে এক ক্রিকেটার মজা করেই বললেন, চলেন সাকিবসে খেয়ে নেই। স্টেডিয়ামের অদূরে সাকিবের রেস্টুরেন্ট সাকিব’স-৭৫। সেখানে অবশ্য দল বেধে যাওয়া হয়নি। সবাই ধরেছেন যার যার বাসার পথই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিকনিকমাশরাফী-সাকিবলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬

‘সিন্ধুর পানি আটকাতে এলে হাত কেটে দেব’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

জুন ৩০, ২০২৬

বরগুনায় গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়ছে খুরা রোগ

জুন ৩০, ২০২৬

শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত শিল্পগুরু মুস্তাফা মনোয়ার

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই থেকে সরকারি রাজস্ব জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT