ক্রিকেট

মিরাজ, তাসকিন ‘শো’র পর সাকিবের তোপ

তাসকিনের বল ফেলে বলি, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার তাসকিনের বল ফেলে বলি, মাঠে ক্রিকেট খেলা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

সেঞ্চুরিয়নে ঝড়ো গতিতে ব্যাট চালাচ্ছিলেন দুই ওপেনার কুইন্টন ডি কক ও জানেমান মালান। সপ্তম ওভারে মেহেদী হাসান মিরাজ দেন প্রথম ধাক্কা। এরপর দুর্দান্ত লাইন-লেন্থে বল করা তাসকিন আহমেদ দেখালেন গতি-ঝলক। তিন রানের ব্যবধানে ফেরান দুই প্রোটিয়া ব্যাটারকে। আক্রমণে এসে শিকারে যোগ দেন সাকিবও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিক দল ১৭ ওভার শেষে তুলেছে ৭৭ রান, হারিয়েছে ৪ উইকেট। রসি ফন ডার ডুসেন। আছেন ৩ রানে, সঙ্গ দিচ্ছেন মিলার।

সুপার স্পোর্টস পার্কে পাওয়ার প্লেতে শরিফুল ইসলাম, মিরাজ ও মোস্তাফিজুর রহমানের পর চতুর্থ বোলার হিসেবে তাসকিনকে আক্রমণে আনেন তামিম ইকবাল। ইনিংসের দশম ওভারে তাসকিন দেন এক রান। পরে লাইন-লেন্থ ধরে ফেরান কাইল ভেরেইন্নে ও জানেমান মালানকে।

১১ বলে ২ রান করা প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে এলবিডব্লিউ করেন সাকিব। ১২ রান করা ডি ককে ফেরান মিরাজ। ৩৯ করা মালান ও ৯ করা ভেরেইন্নেকে সাজঘরের পথ দেখান তাসকিন।

এখন পর্যন্ত ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তাসকিন। ১৮ রান দিয়ে নিজের প্রথম শিকার তুলেছেন মেহেদী হাসান মিরাজ।

বিষয়:তাসকিন বাভুমা বাংলাদেশ সাকিব আল হাসান সেঞ্চুরিয়ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…