চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজের মাঝে যে সম্ভাবনা দেখেন নাফীস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এখনও বিপিএলে ম্যাচ খেলার সুযোগ পাননি শাহরিয়ার নাফীস। প্রথম পাঁচ ম্যাচেই একাদশের বাইরে ছিলেন অভিজ্ঞ বাঁহাতি ওপেনার। ম্যাচের মাঝে কঠিন পরিস্থিতিতে কীভাবে সিদ্ধান্ত নেন রাজশাহী কিংসের তরুণ অধিনায়ক, সেটি মাঠের ভেতরে থেকে দেখা হয়নি নাফীসের। বাইরে থেকে যতটুকু দেখেছেন তাতেই বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার জন্য উপযুক্ত মনে করছেন টাইগারদের প্রথম টি-টুয়েন্টি অধিনায়ক।

‘মিরাজ খুব ভালো অধিনায়ক। ভালো একজন নেতা, ভালো পারফর্মার। অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে ওর অধিনায়কত্ব করার ধারাবাহিকতা আছে। বাংলাদেশের জন্য সে সম্ভাবনাময় একজন। বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার সামর্থ্য আছে তার।’

বাংলাদেশের ভবিষ্যৎ অধিনায়কের ছায়া মিরাজের মধ্যে দেখা গিয়েছিল ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেই। তার নেতৃত্বে ঘরের মাঠে যুব বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন এ অফস্পিন-অলরাউন্ডার।

Banglabid

সেই মিরাজ এখন বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য। তিন ফরম্যাটেই টাইগারদের অপরিহার্য ক্রিকেটার।

ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও মিরাজের মাঝে দেখছেন নিজের ছায়া। মিরপুরে রাজশাহীর কাছে হারের পর রংপুর রাইডার্স অধিনায়ক বলেন, ‘শুধু আন্তর্জাতিক ম্যাচের ক্যাপ্টেন্সি না, লিডারশিপটা ও যেন নিতে পারে, এটা যত তাড়াতাড়ি নিতে পারবে তা ওর জন্যই ভালো। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা অবশ্যই খুবই ইতিবাচক দিক যে, ও এসব ম্যাচে ক্যাপ্টেন্সি করছে।’

ভবিষ্যৎ বাংলাদেশ ক্রিকেটের কথা ভেবেই বিপিএলে মিরাজকে অধিনায়ক করেছে রাজশাহী কিংস কর্তৃপক্ষ। নিজেকে দেশের অধিনায়ক হিসেবে গড়ে তোলার আদর্শ এক মঞ্চ পেয়ে গেছেন ২১ বছর বয়সেই। কতটা শিখতে পারলেন, সেটি বিপিএল শেষে মিরাজের মুখ থেকেই হয়ত জানা যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাফীসবিপিএল-২০১৯বিপিএল-৬মিরাজরাজশাহীলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়’র জন্য মিছিল ও সমাবেশ করবে ছাত্রলীগ

পরবর্তী

সংলাপের হাওয়া

পরবর্তী

সংলাপের হাওয়া

জন্মনিয়ন্ত্রণে

রোজ পিল খাওয়ার যন্ত্রণা থেকে মুক্তি

সর্বশেষ

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

ফিফা সভাপতিত্বের জন্য লড়াই না করে কাকে দেখতে চান উয়েফা প্রধান

আগস্ট ২৪, ২০২৬

যশোরে মাছের ঘেরে মাছ মারা যাওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ২৪, ২০২৬

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT