চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজের চক্রপূরণ

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
৭:২০ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ

টেস্ট অভিষেকটা হয়েছিল দুর্দান্ত। ঘরের মাঠে ইংল্যান্ড বধে অভিষেক সিরিজ করে রেখেছিলেন স্মরণীয়। শ্রীলঙ্কায় শুরু ওয়ানডের পথ চলাটাও মনে রাখার মতই। বাকি ছিল টি-টুয়েন্টির যাত্রা। প্রেমাদাসায় বৃহস্পতিবার সেটাও হয়ে গেল মেহেদী হাসান মিরাজের। চক্রপূরণ হলো আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে নামার।

প্রেমাদাসায় দুই টি-টুয়েন্টির সিরিজের দ্বিতীয়টিতে শ্রীলঙ্কার বিপক্ষে নেমেছে বাংলাদেশ। যাতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত এই ম্যাচ দিয়েই টি-টুয়েন্টির ক্যাপ তুলে রাখতে যাওয়া মাশরাফি বিন মুর্তজার। সেই ম্যাচেই ছোট ফরম্যাটের ক্রিকেটে অভিষেক হলো অলরাউন্ডার মিরাজের। এদিন পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে ঢুকেছেন তিনি।

টেস্ট অভিষেক হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালের অক্টোবরে। চট্টগ্রামে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট। মিরপুরে পরের টেস্টে দুই ইনিংসে ১২ উইকেট। দুই টেস্টের সিরিজে ১৯ উইকেট নিয়ে রেকর্ডের পাতায় ১৯ বর্ষী এই তরুণ। সাদা পোশাকের সেই যাত্রাটা রঙিন পোশাকে টেনে আনার সুযোগ মেলে ডাম্বুলায়। গত ২৫ মার্চ অভিষেক হয় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে। বাংলাদেশের ১২৩তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে।

Banglabid

টেস্ট দলে নিয়মিতই আছেন এই অফস্পিন-অলরাউন্ডার। ৭ টেস্টে ৩৫ উইকেট। ব্যাটেও আত্মবিশ্বাসী কয়েকটি ইনিংস আছে। ক্যারিয়ারের পঞ্চম টেস্টে এসে দেখা পেয়েছেন প্রথম ফিফটির, ৫১! সাদা পোশাকে পরের ইনিংসগুলো ২৩, ৪১, ২৮, ২৪, ২* জানান দিচ্ছিল ট্রেনটা লাইনেই আছে। এরপর কলম্বোর সিংহলিজে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৫১! ৭১ বলে ৬ চারে সাজানো। সঙ্গে তিন ম্যাচের সিরিজে ৪ উইকেট।

সেটাই সুযোগ করে দিলো টি-টুয়েন্টি দলেও। এই ফরম্যাটেও তাই আত্মবিশ্বাস নিয়েই শুরু হচ্ছে মিরাজের। ব্যাট-বলে পারদর্শী মিরাজ বড় মঞ্চে নিজেকে প্রমাণ করেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। ঘরের মাঠে ২০১৬ সালের বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন অলরাউন্ড নৈপুণ্যে। সম্ভাবনাময় এই তরুণ বছরখানেকের মধ্যেই জাতীয় দলেও ছাপ রাখতে শুরু করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেহেদী হাসান মিরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একাদশে নেই তামিম

পরবর্তী

বকেয়া বেতনের দাবিতে রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

পরবর্তী
পোশাক শ্রমিক-কাজে না ফিরলে-কারখানা বন্ধ ঘোষণা

বকেয়া বেতনের দাবিতে রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

‘২০২৩ বিশ্বকাপ জিততে পারে বাংলাদেশ’

সর্বশেষ

আবারও এক ছবিতে রণবীর-দীপিকা?

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬

পদক্ষেপ স্কুলের আয়োজনে বিজ্ঞান মেলা

আগস্ট ২০, ২০২৬

বঙ্গভবনে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার

আগস্ট ২০, ২০২৬

মহাসচিব হিসেবে মির্জা ফখরুলকে নেতাকর্মীদের আবেগঘন বিদায়

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT