চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরের ফ্লাডলাইটে শারজার প্রস্তুতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সন্ধ্যার পর জ্বলে উঠল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইট। ব্যস্ত হয়ে পড়লেন মাঠকর্মীরা। সেন্টার উইকেটে বসানো হল নেট। ডাগ আউটের সামনের টেবিলে রাখা হল ফলের ডালা। বিসিবি প্রেসিডেন্টস কাপের কোনো দলের অনুশীলনের জন্য নয়। জাতীয় দলের নারী ক্রিকেটারদের জন্য এমন আয়োজন।

ড্রেসিংরুম থেকে সবার আগে মাঠে নামলেন জাহানারা আলম ও টি-টুয়েন্টি অধিনায়ক সালমা খাতুন। একে একে এলেন নাহিদা, শামীমা, সুপ্তা, রাবেয়া ও লতা। ফিটনেস সেশন দিয়ে শুরু হল ঢাকায় অবস্থান করা সাত ক্রিকেটারের অনুশীলন।

জাহানারা ও সালমা ২১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন মেয়েদের আইপিএল খেলতে। তাদের প্রস্তুতির জন্য কৃত্রিমআলোয় অনুশীলনের সুযোগ করে দিয়েছে বিসিবি। স্থানীয় কোচ মাহবুব আলী জাকি ও ট্রেনার বৈশাখি করে যাচ্ছেন সহায়তা।

এমন সুযোগ সহসা পান না বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। দীর্ঘদিন পর একাডেমি মাঠ পেরিয়ে তাদের জায়গা হল মূল মাঠে ফ্লাডলাইটে অনুশীলনের। তাইতো স্কিল ট্রেনিংয়ে নামার আগে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লেন তারা।

৪ থেকে ৯ নভেম্বর ওমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জে পেসার জাহানারা খেলবেন ভেলোসিটির হয়ে। আগেরবারও তিনি দলটিতে প্রতিনিধিত্ব করেছিলেন। বল হাতে ছড়িয়েছিলেন আলো। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথম ডাক পাওয়া অলরাউন্ডার সালমা খেলবেন ট্রায়ালব্লেজার্সের হয়ে।

বিদেশ সফরের আগে বুধবার তারা দিয়েছেন প্রথম কোভিড-১৯ টেস্ট। ১৯ অক্টোবর আরও একটি পরীক্ষা হবে তাদের। দুদফা নেগেটিভ হলে উঠতে পারবেন শারজাগামী বিমানে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহানারামেয়েদের আইপিএল-২০২০লিড স্পোর্টসসালমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জুন ৮, ২০২৬

বিজেপির সঙ্গে তৃণমূলের ১০ বিদ্রোহী এমপির গোপন বৈঠক

জুন ৮, ২০২৬

পরিচালক হয়ে একদিনের মাথায় বিসিবি থেকে পদত্যাগ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ৮, ২০২৬

বিশ্বকাপের বিলিয়ন ডলারের জার্সি বাণিজ্যে কেন নেই বাংলাদেশ?

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT