আবারো সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার মিয়ানমারের নিরীহ মানুষ। গত সপ্তাহে রাখাইন রাজ্যের এক গ্রামে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। সেনাসদস্যদের আড়াই দিনের অভিযানে চোখ বেঁধে পেটানো, গরম পেট্রোল গায়ে ঢেলে দেওয়াসহ অনেককে প্রস্রাব খেতে বাধ্য করা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
এছাড়া আরাকান আর্মির সমর্থনে যেসব পুরুষ শরীরে ট্যাটু বা উল্কি আঁকিয়েছিল তাদের বিশেষভাবে নির্যাতনের জন্য আলাদা করা হয়েছিল বলে জানান স্থানীয়রা। একজন প্রত্যক্ষদর্শী জানান, সৈন্যরা উল্কি আঁকা চামড়া কেটে সেখানে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়।






