বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন: মিথ্যাচার ছাড়া বিএনপিনেতারা আর কিছুই পারেন না।
রাজনৈতিকভাবে আত্মবিশ্বাসের সাথে মিথ্যা বলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘এওয়ার্ড’ পেয়েছেন বলে ফেসবুকে দেখা যায়, এছাড়াও একে অপরকে টপকাতে বিএনপির কেন্দ্রীয় বেশিরভাগ নেতাই মিথ্যাচার করেন।’
বিএনপির দু-একজন নেতা নতুন নির্বাচন কমিশন ভালো ও নিরপেক্ষ হয়েছে বলায় বিএনপির আরও মাথা ঘুরে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন তারা ষড়যন্ত্রের জাল বুনছে, গুজব ও কুৎসা রটানোর চেষ্টা করছে। রাজনীতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব পড়ে এবং নেতাকর্মীদের এবিষয়ে তাদের সজাগ ও সক্রিয় থাকতে হবে।’
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে দুপুরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী তার বক্তৃতায় এসব কথা বলেন। ড. হাছান গতকাল ভারত সফর থেকে দেশে ফিরেই এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনের নাম শুনলেই ভয় পায়। বেগম জিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত হওয়ায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, তাই তারা নির্বাচন চায় না।







