চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিজানুর রহমান খানের মৃত্যুতে ল’রিপোর্টার্স ফোরামের শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের একজন পুরুষ সাংবাদিক বা ব্যক্তিত্বের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও সাংবাদিক মিজানুর রহমান খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মাশহুদুল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন এক শোক বার্তায় বলেন, ‘আইন-আদালত ও সংবিধান নিয়ে মিজানুর রহমান খান যেভাবে লেখালেখি করেছেন সমসাময়িক সময়ে তা বিরল। আইন বিষয়ে তার কলাম সর্বত্র সমাদৃত হয়েছে। তিনি আজীবন আইনের শাসন, গণতন্ত্র ও বিচার বিভাগ সমুন্নত রাখার বিষয়ে লেখালেখি করেছেন। বিভিন্ন সময়ে তার লেখা আদালত অঙ্গনকেও ইতিবাচকভাবে প্রভাবিত করেছে। সাংবাদিক মিজানুর রহমান খানের মৃত্যুতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হলো, যা সহজে পূরণ হবার নয়।’ ল’রিপোর্টার্স ফোরাম এই সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

সাংবাদিক মিজানুর রহমান খান গত ২৭ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা নেন। সেখান থেকে গত ১০ ডিসেম্বর তাঁকে মহাখালীর  ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে চিকিৎসার একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

ট্যাগ: মিজানুর রহমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাজ্যের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি চায় ডিসিসিআই

পরবর্তী

শিশুর সামনে চুরির অভিযোগ মাকে গাছে বেঁধে নির্যাতন

পরবর্তী
শিশুর সামনে গাছে বেঁধে নির্যাতনের দৃশ্য, মা ও দুই শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুর সামনে চুরির অভিযোগ মাকে গাছে বেঁধে নির্যাতন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের আন্তরিকতার অভাবে রোহিঙ্গা প্রত্যাবসন আটকে আছে

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT