চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিউজিশিয়ান ও ইন্ডাস্ট্রির দূরত্ব কমাতে পারে ব্যান্ড ফেস্ট’

হাসান আহমেদ হাসান আহমেদ
৫:০৬ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আইয়ের চেতনা চত্বরে ১ ডিসেম্বর দিনভর ব্যান্ড ফেস্ট

ব্যান্ড ফেস্ট এ নতুন ব্যান্ড এর গান শুনে অডিও প্রযোজকদের তাদের পৃষ্ঠপোষকতার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অগ্রণী ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। চ্যানেল আই আয়োজিত ব্যান্ড ফেস্টের সংবাদ সম্মেলন শেষে চ্যানেল আই অনলাইনকে আইয়ুব বাচ্চু বলেছেন, মিউজিশিয়ান এবং ইন্ডাস্ট্রির দূরত্ব কমাতে পারে  ব্যান্ড ফেস্ট। চ্যানেল আইয়ের এই অসাধারণ আয়োজন সেতুবন্ধ হিসেবে কাজ করবে।

এছাড়া ২৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গ যুব মন্ত্রণালয়ের আমন্ত্রণে কলকাতায় যাচ্ছেন আইয়ুব বাচ্চু ও তার ব্যান্ড দল এলআরবি। এমনটাই জানিয়েছেন আইয়ুব বাচ্চু। সেখানে এলআরবি তাদের পুরনো এবং নতুন গান পরিবেশন করবেন।

৩০ নভেম্বর বৃহস্পতিবার চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। তার সঙ্গে  উপস্থিত ছিলেন আইয়ুব বাচ্চু। 

Banglabid

সংবাদ সম্মেলন শেষে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলোচনায় আইয়ুব বাচ্চু বলেন, অডিও ইন্ডাস্ট্রির সঙ্গে একটা দূরত্ব তৈরী হয়েছে মিউজিশিয়ানদের। বিশেষ করে নতুন মিউজিশিয়ানদের। ব্যান্ড ফেস্ট কিন্তু সে দূরত্ব কমানোর পথ তৈরী করে দিয়েছে। সে সুযোগ অডিও ইন্ডাস্ট্রি নিলে সবার লাভ। তাদেরও লাভ এবং নতুনদেরও ভিত শক্ত হয়।’ তিনি আরো বলেন, ‘ইন্ডাস্ট্রিতে নতুনরা পৃষ্ঠপোষকতা না পেলে ইন্ডাস্ট্রি নিজেও শুকিয়ে যাবে। যার লক্ষণ দৃশ্যমান। এক জায়গায় একসঙ্গে এতগুলো নতুন ব্যান্ড প্রতিষ্ঠানগুলোকে কিন্তু তাদের পছন্দ অনুযায়ী বাছাই করার সুযোগ দেবে। সারা বিশ্বে কিন্তু এমনটি হয়।’

এদিকে আইয়ুব বাচ্চু জানিয়েছেন, বছরের শেষ ভাগে অর্থ্যাৎ ডিসেম্বরের ২৬ তারিখ ভারতের কোলকাতায় পশ্চিমবঙ্গ রাজ্যের যুব মন্ত্রণালয়ের আয়োজনে এক শোতে অংশ নেবে এলআরবি। যা এ বছরের শেষ বিদেশ সফর বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাইখ সিরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় স্মৃতিসৌধে পোপ ফ্রান্সিসের শ্রদ্ধা

পরবর্তী

খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে বিএনপির কর্মসূচি

পরবর্তী
প্রধানমন্ত্রীর প্রেসক্রিপশনে কাজ করছেন সিইসি, সংবাদ সম্মেলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে বিএনপির কর্মসূচি

পোপ ফ্রান্সিসের শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পোপ ফ্রান্সিসের শ্রদ্ধা

সর্বশেষ

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬

‘স্বৈরশাসকদের পরিণতি কেমন হয় শেখ হাসিনা ইতিহাস থেকে সেই শিক্ষা নেয় নাই’

আগস্ট ২১, ২০২৬

ভিখারি সেজে ৮ ঘণ্টায় ৪ হাজার রুপি আয় ইউটিউবারের

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT