বিনোদন

মা হলেন রুহি

মা হলেন রুহি

মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি প্রথমবারের মতো মা হয়েছেন। মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় রাত ৩টা ৪৫ মিনিটে রয়্যাল লন্ডন হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। 

রুহির স্বামী ও নির্মাতা মনসুর আলী বড়দিনের ছুটির মধ্যেই রয়্যাল লন্ডন হাসপাতালে জন্ম নিয়েছে। তাদের প্রথম সন্তান নাম রাখা হয়েছে রুহান মনসুর আলী। বর্তমানে মা-ছেলে দু’জনেই সুস্থ আছে। 

গেলো বছর ব্রিটিশ বংশোদ্ভূত বাঙালি পরিচালক মনসুর আলীকে ভালোবেসে বিয়ে করেন মডেল রুহি। ‘একাত্তরের সংগ্রাম’ ছবির কাজ করতে গিয়েই মনসুর আলীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিলো রুহির। 

এক সময় র‍্যাম্প মডেল হিসেবে কাজ শুরু করতেন। এরপর নাটকের কাজ শুরু করেন। নাটক ও বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি ঢাকা ও কলকাতার চলচ্চিত্রেও তাকে অভিনয় করতে দেখা গেছে। 

রুহি অভিনীত ছবিগুলোর মধ্যে আছে মনসুর আলীর ‘একাত্তরের সংগ্রাম’, অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’, ইসমত আরা শান্তির ‘মায়ানগর’ এবং মহুয়া চক্রবর্তীর ‘গ্ল্যামার’।

বিষয়:মডেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…