চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইশ! মা যদি আজ বেঁচে থাকতেন: দীঘি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ১২, মার্চ ২০২১
বিনোদন
A A

অবশেষে ‘চিত্রনায়িকা’ তকমা যোগ হচ্ছে অভিনেতা সুব্রত ও প্রয়াত অভিনেত্রী দোয়েল জুটির একমাত্র কন্যা প্রার্থনা ফারদিন দীঘি! যিনি দীঘি নামে সব শ্রেণির দর্শকদের কাছে পরিচিত।

শিশুশিল্পী হিসেবে ‘কাবুলিওয়ালা’ সিনেমায় ২০০৬ সালে প্রথম অভিনয় করেন দীঘি। সেবারই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তার হাতে ওঠে শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার। এরপর চাচ্চু আমার চাচ্চু, এক টাকার বউ সিনেমা দুটিতেও দীঘি অর্জন করেন শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার। ছোট্ট দীঘি তখনই ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেন। সেই ছোট্ট দীঘিরই ‘চিত্রনায়িকা’ হিসেবে আজ অভিষেক হলো।

‘টুঙ্গিপাড়ার মিয়াঁভাই’ নায়িকা দীঘির প্রথম সিনেমা। সিনেমাটি মুক্তির অপেক্ষায়। তার আগেই দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘তুমি আছো তুমি নেই’ নামে আরেক সিনেমা দিয়ে দীঘির অভিষেক হলো। দেশের ২৫ টি সিনেমা হলে শুক্রবার (১২ মার্চ) এটি মুক্তি পেয়েছে।

নানা কারণেই ছোট্ট দীঘির প্রথম সিনেমা মুক্তি নিয়ে আলোচনায় মুখরিত চলচ্চিত্রপাড়া। কিছুটা সমালোচনাও সইতে হয়েছে দীঘিকে। প্রত্যাশিত ট্রেলারটি দর্শকদের ভালো লাগেনি! দীঘি নিজেও সিনেমাটির ট্রেলার দেখে হতাশ হয়েছেন। তবে তিনি পুরোটাই ছেড়ে দিয়েছেন পরিচালকের উপর।

দর্শকরাও তাই মনে করেন! কারণ, পরিচালক যেভাবে দীঘিকে উপস্থাপন করেছেন তিনি সেভাবেই ক্যামেরার সামনে ধরা দিয়েছেন। দীঘি মনে করেন, ফিল্ম অলয়েজ ডিরেক্টরস মিডিয়া। তিনি বলেন, ট্রেলারে পুরো সিনেমা তো দেখা যায় না। তবে আমার বিশ্বাস পুরো সিনেমাটি দেখলে যারা ট্রেলারে হতাশা হয়েছেন তাদের কাছে ভালো লাগতে পারে। সেই প্রত্যাশা করছি। আমি নিজেও আমার প্রথম সিনেমা সিনেমা হলে গিয়ে দর্শকদের সঙ্গে বসে দেখবো। দুই একদিনের মধ্যেই সিনেমা হলে যাব।

শুক্রবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে দীঘি বলেন, ইশ! মা যদি আজ বেঁচে থাকতেন, কতই না খুশী হতেন। মাকে মিস করছি। বারবার ইমোশনাল হয়ে যাচ্ছি। নায়িকা হওয়ার অনুভূতি প্রকাশের মতো নয়। সেই ছোট্ট দীঘির সিনেমা আগে সিনেমা হলে চলতো। আজ থেকে নায়িকা হিসেবে দর্শক দীঘিকে দেখতে পাচ্ছেন। সিনেমা কিংবা ট্রেলার কেমন বা এসব নিয়ে কত বিতর্ক হয়েছে এসব বাদ দিয়ে আমার প্রথম সিনেমা রিলিজ হলো এটা ভাবলেই ইমোশনাল হয়ে যাই। তবে সত্যি, মায়ের কথা খুব মনে পড়ছে।   

শুটিংয়ে আছে দীঘির ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’। যেখানে তিনি অভিনয়ের সুযোগ পেয়েছেন। বলিউডের শ্যাম বেনেগালের পরিচালনায় দীঘি অভিনয় করছেন বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা রেনুর চরিত্রে। মুম্বাই থেকে প্রথম লটের শুটিংও শেষ করেছেন তিনি। মার্চের শেষে যোগ দেবেন বাকি অংশের শুটিংয়ে। এই সিনেমার মাধ্যমে দীঘি মনে করেন তিনি ইতিহাসের অংশ হতে পেরেছেন।

Reneta

দীঘি বলেন, বঙ্গবন্ধুর বায়োপিকের জন্য বাঘা বাঘা শিল্পীরাও অডিশন দিয়েছেন। কিন্তু সুযোগ পেয়েছেন কয়েকজন। আমি যখন অডিশন দেই তখনও সিনেমায় কামব্যাক করিনি। আমার যোগ্যতা বিচার করেই কর্তৃপক্ষ নির্বাচন করেছেন। এটা অনেক বড় প্রাপ্তি মনে করি। এ সিনেমা দিয়ে তারকা হতে পারবো না, তবে ইতিহাসের পাতায় আমার নাম থাকবে। জানিনা আমি অভিনয় দিয়ে কতটুকু সমৃদ্ধি করতে পারবো, তবে আমার নামটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। তাই আমার আর কোনো আক্ষেপ থাকবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিচিত্রনায়িকাজাতীয় চলচ্চিত্রট্রেলারতুমি আছো তুমি নেইদীঘিদেলোয়ার জাহান ঝন্টুদোয়েলনায়কপুরস্কারবিতর্কলিড বিনোদনশিশু শিল্পীসুব্রত
শেয়ারTweetPin

সর্বশেষ

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT