অন্যান্য

মা-বাবা হত্যা মামলায় ঐশীর ফাঁসি

মা-বাবা হত্যা মামলায় ঐশীর ফাঁসি

পুলিশের সাবেক কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ এ রায় ঘোষণা করেন। ঐশীকে তার বাবা হত্যার জন্য একবার এবং মা হত্যার জন্য আরেকবার ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন অাদালত।

একই সঙ্গে মামলার অন্য আসামি ঐশীর বন্ধু রনিকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অপরাধ প্রমাণিত না হওয়ায় ঐশীর আরেক বন্ধু জনিকে অভিযোগ থেকে খালাস দেন আদালত। 

২০১৪ সালের ৯ মার্চ ডিবির ইন্সপেক্টর মো. আবুয়াল খায়ের মাতুব্বর এই মামলায় চার্জশিট দাখিল করেন।

২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগের নিজ বাসা থেকে পুলিশের বিশেষ শাখার (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন তাদের মেয়ে ঐশী রহমান রমনা থানায় আত্মসমর্পণ করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, তার দুই বন্ধুকে নিয়ে সে তার বাবাকে খুন করেছে। পরবর্তী সময়ে সে হত্যার অভিযোগ স্বীকার করে আদালতেও জবানবন্দি দেয়।

বিষয়:ঐশী ঐশী মামলা পুলিশ কর্মকর্তা হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…