চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মা​’কে নিয়ে আইয়ুব বাচ্চুর সেই গান

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
৯:০১ অপরাহ্ণ ১৪, মে ২০১৭
বিনোদন
A A
আইয়ুব বাচ্চু

আইয়ুব বাচ্চু

‘ঐ দূর আকাশের তারা রে/ বলে দে না কোনটা আমার মা/ মা কি আমায় দেখতে পায় না/ কতদিন দেখি না মায়ের মুখ। মাগো মা/ ও গো মা, তোমার মতো কেউ না।’ গানটা শুনেছেন নিশ্চয়? ‘মা’কে নিয়ে আইয়ুব বাচ্চুর গান। গানটি কিন্তু তারই লেখা। আজ রোববার মা দিবস উপলক্ষে আইয়ুব বাচ্চু জানালেন গানটি লেখার পেছনের গল্প।

আইয়ুব বাচ্চু বলেন, ‘আমার আম্মা মারা যান ২০০৪ সালের ২ ডিসেম্বর। এর ৩–৪ দিন পর আমার শো ছিল। গাড়িতে করে যাচ্ছি। মায়ের জন্য খুব খারাপ লাগছে। মায়ের কথা মনে পড়ছে। কারণ, আমি মা–পাগল একটা ছেলে। তখনো যেমন মায়ের জন্য পাগল ছিলাম, এখনো তেমন পাগল আছি। সেই মা যখন চলে গেছেন আমাকে ছেড়ে, এর চেয়ে বড় কষ্ট আমার আর কিছু নেই। গাড়িতে থাকা অবস্থায়ই গানের কথাগুলো আমার ভেতর জন্ম নিয়েছে। ঢাকায় ফিরে এসে এবি কিচেনের গিটারিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাসুদকে বললাম, “চল গানটা রেকর্ড করি।” ও বলল, “লিরিক কই? গানের কথা কই?” আমি বললাম, লিরিক বুকে আছে। গানের কথা আত্মার ভেতর। সেটাকে বের করতে হবে। এরপর সরাসরি সুর ও কথা দিয়ে রেকর্ড করলাম “ঐ দূর আকাশের তারা রে”। কোথাও লিখিনি। আজ পর্যন্ত গানটা কোথাও লেখা নেই।’

এই গানের পেছনে দারুণ এক ইতিহাস আছে বলে জানান আইয়ুব বাচ্চু। তিনি বলেন, ‘যেখানেই যাই গানটা গাইতে হয়। সবাই স্তব্ধ হয়ে শোনে। কারণ মাকে তো সবাই ভালোবাসে। একবার কাতারে গিয়েছিলাম। চ্যানেল আইয়ের আয়োজনে একটা কনসার্টে অংশ নিয়েছি। হলভর্তি দর্শক। আমি নিচে স্টেজে। আমার সামনে হাজারো দর্শক। আমার আগে গান গাইলেন বারি সিদ্দিকী। সবাই আশা করেছিলেন আমি উঠেই রকিং কিছু গাইব। কিন্তু আমার খুব ইচ্ছে হলো আর কিচ্ছু দরকার নেই। মা গানটা করি। প্রায় ১৭ মিনিট নিয়ে গাইলাম মা গান। প্রবাসী যারা মাকে ছাড়া দেশের বাইরে থাকে, তারা গানে একাত্ম হয়ে গেল। পরিবেশটা এমন ছিল যে, মনে হচ্ছিল আমি স্বর্গে আছি। একটা ম্যাজিক্যাল মোমেন্ট সৃষ্টি হলো। একটা গান ১৭ মিনিট ধরে গাওয়া এবং দর্শকের সঙ্গে এমন ভাবে একাত্ম হয়ে যাওয়াটা ইতিহাস হয়ে আছে।’

তবে নিজের গান থাকার পরও প্রিন্স মাহমুদের লেখা জেমস এর গাওয়া ‘মা’ গানটাই তার প্রিয় বলে জানালেন। দেশের ছেলে-মেয়েদের প্রতি মাকে অবিশ্বাস না করা, মায়ের উপর আস্থা না হারানোর অনুরোধ জানান আইয়ুব বাচ্চু। তিনি বলেন, ‘মা হলো জায়েরে খোদা। মায়ের জন্য প্রয়োজনে নিজেকে বিসর্জন দেওয়ার আহ্বান রইল।’

আগামী ২০ মে চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে আইয়ুব বাচ্চুর দ্বিতীয় গিটার শো ‘নাউ অ্যান্ড দেন’।  আইয়ুব বাচ্চুর সাম্প্রতিক ব্যস্ততা এই গিটার কনসার্ট নিয়েই বলে জানালেন উপমহাদেশের অন্যতম সেরা এই গিটার লিজেন্ড।

ছবি : ওবায়দুল হক তুহিন

Reneta

মাকে নিয়ে আইয়ুব বাচ্চুর গান :

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইয়ুব বাচ্চু
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT