বাচ্চাদের স্বাস্থ্য আর খাবার নিয়ে মায়েদের ভাবনা শেষ নেই। সকালে চাই খাঁটি দুধ। দুপুরে তাজা মাছ। কিন্তু বিকেলে? টেস্টিং সল্ট খাওয়াচ্ছেন নাতো, নুডুলসের সাথে? হ্যাঁ, টেস্টিং সল্ট, যা সাধারণত টেস্ট মেকারে থাকে।…নুডুলসের সাথে আর নয় টেস্টিং সল্ট।
একটি বিজ্ঞাপনচিত্র। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘চপস্টিক’ নুডলস। ৪ এপ্রিল থেকে বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হচ্ছে। আর এখানে অভিনয় করেছেন অভিনেত্রী ও নাট্যকার বিপাশা হায়াত। নিজের বাচ্চাদের স্বাস্থ্য আর তাদের খাবারের ব্যাপারে তিনি খুবই সচেতন। ইদানিং খাবারের সঙ্গে দেওয়া হয় নানা মুখোরোচক উপাদান। আর তা শরীরে গিয়ে তৈরি করে নানা সমস্যা। এ ব্যাপারেই মায়েদের সচেতনতা তৈরি করতে এগিয়ে এলেন তিনি।
বিপাশা হায়াত বলেন, ‘বাচ্চাদের খাবার নিয়ে মায়েরা ভীষণ খুঁতখুঁতে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় সবার দৃষ্টি এড়িয়ে যায়, যা শিশুদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই দিকটি উঠে এসেছে বিজ্ঞাপনের মধ্য দিয়ে।’







