চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়াঙ্কের সেঞ্চুরিতে বড় রানের পথে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও প্রথম ইনিংসে বড় রানের দিকে এগোচ্ছে ভারত। বিশাখাপত্তমের পর পুনেতেও দাপট দেখাচ্ছেন স্বাগতিক ব্যাটসম্যানরা। দিনশেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২৭৩ রান।

দুর্দান্ত শতরান করেছেন আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান মায়াঙ্ক আগরওয়াল। রান পেয়েছেন চেতশ্বর পূজারা এবং বিরাট কোহলিও।

বিশাখাপত্তমের মতো পুনের পিচ মোটেই ব্যাটিং সহায়ক ছিল না। বিশেষ করে শুরুর দিকে নতুন বলে বেশ ভালো সুইং পাচ্ছিলেন প্রোটিয়া বোলাররা। ভারনন ফিল্যান্ডার এবং কাগিসো রাবাদার গতি-সুইং সমস্যায় ফেলে ভারতকে।

এদিন শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। ব্যক্তিগত ১৪ রানে সাজঘরে ফেরেন আগের ম্যাচের জোড়া সেঞ্চুরিয়ান রোহিত শর্মা। সেখান থেকে ইনিংসের হাল ধরেন মায়াঙ্ক এবং পূজারা। তিন নম্বরে ব্যাট করতে নেমে পূজারা করেন ৫৮ রান।

অন্যদিকে, দেশের মাটিতে দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি করেছেন মায়াঙ্ক। সেইসঙ্গে দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সাউথ আফ্রিকার বিপক্ষে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করলেন তিনি। আগে এই কীর্তি ছিল একমাত্র বীরেন্দ্র শেবাগের।

সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি ভারতীয় ওপেনার। ১০৮ রানে আউট হন। মায়াঙ্কের উইকেটের পর ইনিংসের হাল ধরেন অধিনায়ক কোহলি। দুর্দান্ত অর্ধশতরান তুলে নিয়েছেন। দিনের শেষে কোহলি অপরাজিত আছেন ৬৩ রানে। ১৮ রানে অপরাজিত তার সঙ্গী আজিঙ্কা রাহানে।

Reneta

সাউথ আফ্রিকার হয়ে তিনটি উইকেটই নিয়েছেন রাবাদা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারত-সাউথ আফ্রিকা সিরিজমায়াঙ্ক আগারওয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

মে ৫, ২০২৬

১ যুগ পর আবার একসঙ্গে সালমান-কারিনা?

মে ৫, ২০২৬

ফলাফল লুট করা হয়েছে, আমি পদত্যাগ করব না: মমতা ব্যানার্জি

মে ৫, ২০২৬

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে ৮ নম্বরে বাংলাদেশ

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

”হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন ক্যাটাগরিতে সহায়তা দেবে সরকার”

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT