চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহিয়া মাহিকে নিয়ে বই লিখলেন ভক্তরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

ঢাকাই জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে বই লিখেছেন তার ভক্তরা। শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গে থেকেও কয়েকজন মাহি ভক্ত এতে অংশ নিয়েছেন। বইটির নাম ‘মাহি দ্য প্রিন্সেস’।

বইটি প্রকাশ হয়েছে এমএমপিডি (মাহিয়া মাহি প্রিন্সেস অব ঢালিউড) থেকে। চলতি মাসে মাহির জন্মদিন। এই উপলক্ষে গতকাল (১০ অক্টোবর) বইটি প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।

বইটি বিষয়ে চ্যানেল আই অনলাইনকে মাহিয়া মাহি বলেন, বইটি হাতে পেয়ে পুরোটা পড়েছি। আমি অভিভূত। ডেডিকেশন ছাড়া কারও পক্ষে এতো নিখুঁতভাবে এই কাজটা শেষ করা সম্ভব নয়। প্রতিটি পাতায় আমার ভিন্ন ভিন্ন উক্তি দেখে আমি সত্যি খুব অবাক হয়েছি। আমার মনে হয়, ওরা লেখাপড়ার চেয়ে এই বইয়ের কাজে বেশি মনোযোগী ছিল। যারা আমাকে নিয়ে বইটি বের করেছে ওদের জন্য আমি গর্বিত।

তিনি বলেন, ‘মাহি দ্য প্রিন্সেস’ বইটি পেয়ে আমি ফিল করতে পারছি, কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার ছোট ছোট ভক্তরা যারা আমাকে নিয়ে গান, কবিতা লিখেছে, সবার জন্য ভালোবাসা। এভাবে যেন তারা সবসময় আমাকে ভালোবাসে।

২০১৬ সাল থেকে বর্তমান পর্যন্ত মাহিয়া মাহির ২৯ জন ভক্ত মিলে বইটি লিখেছেন। সেখানে তারা নিজেদের মনের মাধুরী মিশিয়ে প্রিয় নায়িকাকে নিয়ে লিখেছেন ৪০টির মতো কবিতা। প্রাথমিকভাবে ১০০ কপি ছাপানো হয়েছে বইটি। বইতে রয়েছে মাহির দেয়া বাণী।

মাহিয়া মাহির অন্ধভক্ত পাবনার রাজ। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, বইটি লেখার মূল উদ্যোগ আমিই প্রথম নেই। মাহিয়া মাহির ফ্যানগ্রুপ আছে, সেখানে বিষয়টি আলোচনা করি। সবাই একমত পোষণ করে। দেশের কোনো নায়ক-নায়িকাকে নিকট অতীতে তার ভক্তরা ভালোবাসা দিয়ে এভাবে বই লিখেছে কিনা, আমাদের জানা নেই।

Reneta

রাজ আরও বলেন, অনলাইনের মাধ্যমে যেকেউ বইটি পেতে পারবেন। সেজন্য মাহির ফ্যান গ্রুপে যোগাযোগ করতে হবে। বাংলাদেশ ছাড়াও কলকাতাতে বইটি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এই বইতে মাহির আগাগোড়া চলচ্চিত্র পেশা, জীবন বৃত্তান্ত, মাহিকে নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে তারকার মন্তব্য রয়েছে। পাশপাশি ভক্তদের ভালোবাসা নিদর্শন স্বরূপ কিছু কবিতা লেখা আছে। শুধু তাই নয়, বিভিন্ন সাক্ষাৎকারে মাহি যেসব গুরুত্বপূর্ণ করা বলেছেন সেটাও মোটাদাগে বইতে রাখা হয়েছে।

মাহির ভক্ত রাজ বলেন, কোনো রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই এমন উদ্যোগ নিয়ে বইটি মাহি আপুর হাতে পৌঁছে দিয়েছি এতে অনেক বড় ভালো লাগা কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহিয়া মাহিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আগস্ট ১, ২০২৬

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

আগস্ট ১, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান, অল্পের জন্য রক্ষা পেলেন পাইলট

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT