চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহির জন্য হোটেল ব্যবসায়ী সাইমন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ন ০৬, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

গানের মানুষ ফরহাদ। তিনি বাউল গান করে বেড়ান এখানে। স্বভাবে বাউন্ডুলে। মনের ক্ষুধা মেটাতে গান করলেও এটা করে ফরহাদের পেটের ক্ষুধা মেটে না। অন্যদিকে, প্রেমিকা শিরিকে বিয়ে করতে হলে ফরহাদকে রোজগার করতে হবে। বাধ্য হয়েই গান ছেড়ে ফরহাদ হোটেল খোলেন।

গল্পটা এভাবে রুপালী পর্দায় চরিত্রায়ন করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি।মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ ছবিতে ফরহাদ চরিত্রে অভিনয় করেছেন সাইমন এবং শিরি চরিত্রে অভিনয় করেছেন মাহি। বর্তমানে এ ছবির শুটিং চলছে মানিকগঞ্জে।

চ্যানেল আই অনলাইনকে শুটিংস্পট থেকে সাইমন বলেন, চরিত্রটি নতুন আমার আছে। আমি বাউল গানের গায়ক। আর মাহিকে ভালোবাসি। এই দুটো কাজ ছাড়া আর কিছুই পারিনা। চমৎকার কাজ হচ্ছে। এককথায় অসাধারণ। তিনি বলেন, মিষ্টি প্রেমের ছবি ‘আনন্দ অশ্রু’। অনেকদিন পর দর্শক এ ছবিতে মিষ্টি প্রেমের ছোঁয়া পাবেন। একটু অন্য প্যার্টানের ছবি। শুধু প্রেম নয়, গানেরও ছবি ‘আনন্দ অশ্রু’।

নায়ক সাইমন সাদিকের সঙ্গে আলাপ করে জানা যায়, ২৭ অক্টোবর থেকে ‘আনন্দ অশ্রু’ ছবির দ্বিতীয় লট শুরু হয়েছে। আশুলিয়া শেষে বর্তমানে কাজ চলছে মানিকগঞ্জের জিটকা এলাকায়। আগামী বুধবার শেষ হবে এ লটের কাজ। সাইমন বলেন, গান এবং ক্লাইমেক্স বাদে ৮৫ শতাংশ কাজ এ লটেই শেষ হবে।

সালমান শাহ ও শাবনূর অভিনীত নব্বই দশকের সাড়া জাগানো সিনেমা ‘আনন্দ অশ্রু’। নতুন করে একই নামে নির্মিত হচ্ছে এই ছবিটি। এর আগে ৪ ফেব্রুয়ারি ছবিটির নির্মাণ শুরু করেছিলেন নির্মাতা মানিক।

Reneta

১৯৯৭ সালের ১ আগস্ট মুক্তি পাওয়া ‘আনন্দ অশ্রু’তে অভিনয় করেছিলেন সালমান শাহ-শাবনূর। এবার অভিনয় করছেন সাইমন-মাহি। তবে এই ছবিটি সিক্যুয়ালে বানানো হচ্ছে না, সম্পূর্ণ মৌলিক গল্পের আদতে নির্মিত হচ্ছে নতুন ‘আনন্দ অশ্রু’- জানালেন নায়ক সাইমন।

সাইমন-মাহি ছাড়াও ‘আনন্দ অশ্রু’ ছবিতে অভিনয় করছেন জয় চৌধুরী, আলী রাজ, সুজাতা প্রমুখ। ছবির কাহিনী তৈরি করছেন সুদীপ্ত সাইদ। চিত্রনাট্য করেছেন আসাদ জামান ও মোস্তাফিজুর রহমান মানিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনন্দ অশ্রুমাহিয়া মাহিমোস্তাফিজুর রহমান মানিকলিড বিনোদনসাইমন সাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলসিকে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের আরও কাছে ম্যানসিটি

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

এপ্রিল ১২, ২০২৬

বিশ্বের নতুন পরাশক্তি ইরান

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আটকে পড়া বাংলাদেশী জাহাজ দ্রুত হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে: ইরানি রাষ্ট্রদূত

এপ্রিল ১২, ২০২৬

শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT