চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহ-মুশফিক বীরত্বের পরও বিষাদের হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ পূর্বাহ্ণ ০৮, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুর ব্যাটিং ব্যর্থতা ছাপিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম দেখালেন অসাধারণ বীরত্ব। দেরাদুনে পেন্ডুলামের মতো দুলতে থাকল ম্যাচের ভাগ্য। কিন্তু তীরে এসে ডুবল তরী। রশিদ খানের শেষ বলে চার রানের সমীকরণ মেলাতে পারলেন না আরিফুল হক। দুর্দান্ত লড়াইয়ের পর আফগানিস্তানের কাছে বাংলাদেশ সিরিজের তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচ হারল ১ রানে।

সংক্ষিপ্ত স্কোর- আফগানিস্তান-১৪৫/৬, বাংলাদেশ-১৪৪/৬

সিরিজ হার এড়ানোর সুযোগ শেষ হয়ে গিয়েছিল আগের ম্যাচেই। ছিল হোয়াইটওয়াশ এড়ানোর সুযোগ। কিন্তু টপঅর্ডারের ব্যর্থতায় সেটিও হাতছাড়া হল। টানা তিন ম্যাচ হারের ক্ষত নিয়ে দেশে ফিরতে হচ্ছে সাকিব-তামিমদের।

১৪৬ রানের জয়ের লক্ষ্যে শেষ চার ওভারে দরকার ছিল ৪৮ রানে কঠিন সমীকরণ। ১৭তম ওভারে দুই ছক্কায় ১৫ রান তুলে বাংলাদেশকে ম্যাচে ফেরান মাহমুদউল্লাহ। রশিদ খান পরের ওভারে মাত্র ৩ রান দিলে আবার কঠিন হয়ে যায় ম্যাচ। মুশফিক জানাতের এক ওভারে ৫টি চার মেরে ম্যাচ নিয়ে এসেছিলেন নিজেদের দিকে। কিন্তু শেষ ওভারে ৯ রানের সমীকরণ মেলাতে না পারলে বিষাদের হার সঙ্গী হয় বাংলাদেশ দলের।

৫৩ রানে চার উইকেট হারানো বাংলাদেশ দল লড়াই করে মাহমুদউল্লাহ-মুশফিক বীরত্বে। শেষ ওভারের প্রথম বলে মুশফিক আউট হলে ভাঙে ৮৪ রানের জুটি।

মুশফিক করেন ৩৭ বলে ৪৬ রান। মাহমুদউল্লাহ ৩৮ বলে ৪৫ করে শেষ বলে রানআউট হন। শেষ বলটি মোকাবেলা করা আরিফুল ৩ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। শেষ বলে অল্পের জন্য ছক্কা হয়নি। বাউন্ডারি সীমানায় বল গেলে দৌড়ে দুই রানের বেশি নিতে পারেননি আরিফুল ও মাহমুদউল্লাহ।

Reneta

স্লগ-ওভারে দারুণ বোলিং করে লক্ষ্যটা নাগালের মধ্যেই রেখেছিলেন বোলাররা। কিন্তু শুরুর অগোছালো ব্যাটিংয়ে ১৪৬ রানই হয়ে ওঠ অনেক দূরের পথ। মাহমুদউল্লাহ মুশফিক মিলে অবশ্য নাগালেই নিয়ে এসেছিলেন ম্যাচ।

টানা দুই ম্যাচ হারে আত্মবিশ্বাসে ঘাটতি স্পষ্ট হয় লিটন-তামিম-সৌম্যদের ব্যাটিংয়ের ধরণে।

শুরুতেই সাজঘরে ফেরেন তামিম। মুজিবের বলে ক্যাচ দেয়ার আগে এ ওপেনার করতে পারেন ৫ রান, এক চারে ৬ বলে।

লিটন ও সৌম্য পরে খানিকটা হাত খোলার চেষ্টা করেছেন। তখনই রানআউটে কাটা পড়েন সৌম্য। একটি করে চার-ছক্কায় ১৩ বলে ১৫ রানের ইনিংস তার।

যার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট সৌম্য, সেই লিটনও কাটা পড়েন রানআউটেই। সেটিও সৌম্য ফেরার পরের ওভারেই। যাওয়ার আগে ১৪ বলে ১২ করে যান।

দারুণ এক ছয় মারা সাকিবও দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি। এক্সট্রা কাভারে বল ভাসিয়ে ক্যাচ হয়ে থামে তার ৯ বলে ১০ রানের ইনিংস। সেখান থেকে মাহমুদউল্লাহ-মুশফিকের লড়াইয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ।

এদিন তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। দলে আসেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও আরিফুল হক, পেসার আবু জায়েদ রাহি। বোলিং শক্তি বাড়িয়েও কাজ হয়নি। টস হেরে ধারহীন বোলিং করে গেছে সাকিবের দল।

প্রথম সাফল্য আনতে অষ্টম ওভার লেগে যায়। মোহাম্মদ শাহজাদকে এলবি করে উইকেট আনেন নাজমুল অপু। ৩ চার ও এক ছক্কায় ২২ বলে ২৬ করে যান আফগান উদ্বোধক।

পরের ওভারেই দ্বিতীয় সাফল্য আনেন আবু জায়েদ। আরেক ওপেনার উসমান ঘানিকে মুশফিকের গ্লাভসবন্দী করেন। একটি করে চার-ছয়ে ২৬ বলে ১৯ করে যান ঘানি।

তৃতীয় সাফল্য আসতে আবার একটু বিরতি। ১৩তম ওভারে আসগর স্ট্যানিকজাইকে সাব্বিরের ক্যাচ বানিয়ে উল্লাসে মাতেন আরিফুল হক। আফগান অধিনায়ক করে যান ৩ ছক্কায় ১৭ বলে ২৭ রান।

দুই বল পর মোহাম্মদ নবিকে (৩) সাজঘরে পাঠিয়ে নিজের দ্বিতীয় সাফল্য আনেন আবু জায়েদ।

নাজিবুল্লাহ জাদরানকে (১৫) সাজঘরে পাঠিয়ে এরপরই দারুণ এক অর্জনে নাম লেখান সাকিব আল হাসান। ৫০০ উইকেট আর ১০ হাজার রানের এলিট ক্লাবে ঢুকে যান তৃতীয় ক্রিকেটার হিসেবে। সাউথ আফ্রিকার জ্যাক ক্যালিস ও পাকিস্তানের শহিদ আফ্রিদির পর এই অর্জনের ক্লাবে তৃতীয় সদস্য হলেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার।

সাত বোলার ব্যবহারের দিনে দারুণ বল করেন সাকিব। ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় অধিনায়কের সংগ্রহ এক উইকেট। আবু জায়েদ সমান ওভারে ২৭ রানে ২ উইকেট নিয়েছেন। আরিফুল হক এক ওভারে ১৩ রানে পেয়েছেন এক উইকেট। আর ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট গেছে নাজমুল অপুর ঝুলিতে।

তিন ম্যাচেই ওপেনিংয়ে বড় গড়বড়
প্রথম ম্যাচে বাংলাদেশ উইকেট হারায় প্রথম বলেই। অন্যদিকে আফগানিস্তান প্রথম উইকেট জুটিতে তোলে ৬২ রান। বাংলাদেশ হারে ৪৫ রানে। দ্বিতীয় ম্যাচেও বড় পার্থক্য গড়েছে ওপেনিং। বাংলাদেশ প্রথম উইকেট হারায় ১ রানে। আর আফগানিস্তান শুরুর জুটি থেকে পায় ৩৮ রান। বাংলাদেশ হারে ৬ উইকেটে। শেষ ম্যাচেও আধিপত্য দেখান আফগান ওপেনাররা। ৫৫ রান আসে আর বাংলাদেশের সেখানে ১৬।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লড়তে লড়তে চলে গেলেন প্রণব দা

পরবর্তী

সেই গড়পাড়াতেই প্রণব সাহার শেষ ঠিকানা

পরবর্তী
প্রণব সাহা

সেই গড়পাড়াতেই প্রণব সাহার শেষ ঠিকানা

কানাডার প্রাদেশিক নির্বাচনে বাংলাদেশী ডলির বিজয়

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT