ক্রিকেট

মাহমুদউল্লাহর সেঞ্চুরি, তাসকিনের ফিফটি

তাসকিন হেলমেট হাতে নিয়ে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার তাসকিন হেলমেট হাতে নিয়ে মাঠে উদযাপন করছেন, মাহমুদউল্লাহর সেঞ্চুরির পর. Channel i News – চ্যানেল আই নিউজ

আট নম্বর ব্যাটসম্যান হিসেবে নেমেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাসকিন আহমেদ দশ নম্বরে। শেষের সারির দুই ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ ৪০০ ছুঁয়েছে।

ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ। তাসকিন পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ফিফটির দেখা।

নবম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে তারা যোগ করেছেন ১২৫ রান। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান। মাহমুদউল্লাহ ১০৮ ও তাসকিন ৫২ রানে অপরাজিত আছেন।

৮ উইকেটে ২৯৪ রানে প্রথমদিন শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনে মাহমুদউল্লাহ-তাসকিন মিলে দলকে নিয়ে গেছেন মজবুত অবস্থানে।

বিষয়:তাসকিন বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ মাহমুদউল্লাহ রিয়াদ মুমিনুল হক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…