চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহর সঙ্গে মিরাজও…

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন অঙ্ক ছুঁয়েই হাওয়ায় লাফিয়ে উঠলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৮ বছর পর পাওয়া পরম আরাধ্য টেস্ট সেঞ্চুরির উদযাপনে প্রতিফলিত হল মনের ভেতরের আবেগ। হেলমেটে চুমু দিয়ে পরে সবুজ ঘাসে নোয়ালেন মাথা। সিজদার মতো করে ঘাসে কপাল ঠেকিয়ে স্থির থাকলেন কিছুক্ষণ।

দেখাদেখি মেহেদী হাসান মিরাজও করলেন একই কাজ। হাসির রোল পড়ে গেল বাংলাদেশের ড্রেসিংরুমে। মিরাজের এমনভাব, যেন নিজেও সেঞ্চুরি করেছেন! রিয়াদকে সঙ্গ দিয়ে যাওয়া মিরাজের রান তখন ২৭। সেখানেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। চতুর্থ দিনের খেলা শেষে মিরাজ জানালেন, কেনো মাহমুদউল্লাহকে ওভাবে অনুসরণ করেছেন মাঠে।

‘আমাদের ব্যাটসম্যানরা অনেক দিন ধরেই রান করতে পারছিল না। এই ম্যাচটায় আমাদের অনেক প্রাপ্তি ছিল। মুশফিক ভাই ডাবল সেঞ্চুরি করল, মুমিনুল ভাই দেড়শ করল। রিয়াদ ভাই সেঞ্চুরি, মিথুন ভাই পঞ্চাশ, আমিও করলাম একটা পঞ্চাশ(প্রথম ইনিংস)। মানে আমার খুব ভালো লাগছে যে ব্যাটসম্যানরা রানে ফিরেছে। ব্যাটসম্যানরা প্রাধান্য বিস্তার করেছে। এটা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যানরা যদি ভালো খেলে তাহলে দলও ভালো করে। এই খুশিতেই আসলে সিজদাহ দেয়া। আসলে খুব ভালো লাগছে। সবার অনুভূতি কাজ করেছিল। নিজের অনুভূতি ধরে রাখতে পারিনি। তাই রিয়াদ ভাইয়ের সঙ্গে সিজদাহ করেছি।’

মিডলঅর্ডার ব্যাটসম্যানরা মিরপুরের ২২ গজে বীরত্ব দেখালেও টপঅর্ডার ধুঁকছে সিলেট টেস্ট থেকেই। এ ব্যাপারে মিরাজের বক্তব্য, ‘আমাদের টপ ব্যর্থ হয়েছে, তবে সবাই অনেক চেষ্টা করছে। ব্যাটসম্যানরা নিজের ভুলটা বুঝতে পারছে, কোচের সাথে সবাই কথা বলেছে। আশা করি তারা সামনে ভালো করবে।’

ট্যাগ: মিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা প্রত্যাবাসনে সু চি কে তাগিদ মাইক পেন্সের

পরবর্তী

বিএনপির শাস্তি চান এইচটি ইমাম

পরবর্তী

বিএনপির শাস্তি চান এইচটি ইমাম

‘ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করা হবে’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন: দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগস্ট ২৭, ২০২৬

শিশুদের নিরাপত্তায় বদলে যেতে পারে মেটা, ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT