ক্রিকেট

মাহমুদউল্লাহর দৃঢ়তায় দেড়শ পার করল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহর দৃঢ়তা, ব্যাট হাতে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহমুদউল্লাহর দৃঢ়তায় বাংলাদেশ ক্রিকেট দল ১৫০ পার করল, খেলা চলাকালীন মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শুরুর ধসের পর মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ফিফটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-টুয়েন্টিতে দেড়শ পেরিয়েছে বাংলাদেশ। মিরপুরে হোয়াইটওয়াশের মিশনে নেমে সফরকারীদের ১৫৮ রানের লক্ষ্য দিয়েছে টিম টাইগার্স।

শের ই বাংলা স্টেডিয়ামে ১৫ রানে ৩ উইকেট হারিয়ে বসা দলকে পথ দেখান মাহমুদউল্লাহ। ইনিংসের পঞ্চম ওভারে নেমে টানা তিন বাউন্ডারি মেরে শুরু। পরে দায়িত্ব নিয়ে অভিজ্ঞ ব্যাটার এগিয়ে নেন দলকে।

১৮তম ওভারের শেষ বলে আউট হন মাহমুদউল্লাহ। তার ৪৪ বলে ৫৪ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছে স্বাগতিক দল।

টপঅর্ডারের ব্যর্থতার পরও ভালো সংগ্রহ গড়ার পেছনে দারুণ অবদান রাখেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাহমুদউল্লাহর সঙ্গে ৬৯ রানের চতুর্থ উইকেট জুটির পথে খেলেন ২৮ বলে ৩৬ রানের ইনিংস।

পরে সাকিব আল হাসান নেমে ১৭ বলে ২১ রান করে ফেরেন। জাকের আলির ১১ বলে ২৪ রানের ক্যামিওতে দেড়শর গণ্ডি ছাড়ায় বাংলাদেশ। মোহাম্মদ সাউফউদ্দিন ৪ বলে ৬ রানে অপরাজিত থাকেন।

ব্লেসিং মুজারাবানি ও ব্রায়ান ব্যানেট দুটি করে উইকেট নেন। ওয়েলিংটন মাসাকাদজা ও লুক জঙ্গুইয়ে নেন একটি করে উইকেট।

আগের ম্যাচে শতরানের জুটির পর ওপেনিংয়ে আবার দুর্দশা ফিরে এসেছে। প্রথমে পুল করতে গিয়ে কাভারে ধরা পড়েন তানজিদ হাসান তামিম, পরের ওভারে কাট করতে গিয়ে ব্যাকওয়াট পয়েন্টে ক্যাচ দেন সৌম্য সরকার। তাওহীদ হৃদয়ও টিকতে পারেননি। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-টুয়েন্টিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।

সকাল দশটায় শুরু হওয়া ম্যাচে ৬ বলের ব্যবধানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিক দল। পাওয়ার প্লে’র মধ্যেই তাওহীদ হৃদয়ের উইকেট হারায় শান্তর দল। মাহমুদউল্লাহ শুরুতেই তিন বাউন্ডারি মেরে পাওয়ার প্লে’র ৬ ওভারে এনে দেন ৩৩ রানের সংগ্রহ।

বিষয়:পঞ্চম টি-টুয়েন্টি ফিফটি বাংলাদেশ-জিম্বাবুয়ে মাহমুদউল্লাহ মিরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…