চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহবুবুল হক শাকিল পদকের জন্য বই আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৯
শিল্প সাহিত্য
A A

প্রয়াত কবি ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সংসদের পক্ষ থেকে প্রতি বছর সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে। এবারও হচ্ছে না তার ব্যতিক্রম। ২০ ডিসেম্বর কবির জন্মদিনে আনুষ্ঠানিকভাবে একজন তরুণ কবির হাতে পদক তুলে দেওয়া হবে।

ভবিষ্যতে পদকের সংখ্যা ও বিষয় ক্রমান্বয়ে বৃদ্ধি করার চিন্তা রয়েছে বলে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানান মাহবুবুল হক শাকিল পদক প্রদান উপ-কমিটি’র আহবায়ক ওসমান গণি।

যাঁদের জন্য পদক:
১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০১৮-এর মধ্যে প্রকাশিত অনুর্ধ্ব চল্লিশ বছর বয়সের কবির কাব্যগ্রন্থের জন্য এই পদক প্রদান করা হবে। এর অর্থমূল্য হবে এক (১) লক্ষ টাকা। শুধু বাংলাদেশের জীবিত নাগরিক এই পদকের জন্য মনোনীত হবেন। তবে পদক সম্পর্কিত সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরে যদি দুর্ভাগ্যক্রমে মনোনীত ব্যক্তি মৃত্যুবরণ করেন, তাহলে এই বিধি তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

বই জমা প্রদানের আহ্বান:
প্রাথমিকভাবে একটি কমিটি পদকের জন্য লেখক অথবা বইয়ের নাম বাছাই করবেন। সেখান থেকে পাঁচ সদস্যের বিচারকমণ্ডলী পদকের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
কবিতার পদকের জন্য লেখক, প্রকাশক কিংবা শুভানুধ্যায়ীর কাছ থেকে প্রতিটি বই পাঁচ কপি করে আহ্বান করা হয়েছে। সেইসঙ্গে লেখকের বয়সের প্রমাণস্বরূপ জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্টের ফটোকপি জমা দেওয়া আবশ্যক।

বই পাঠানোর ঠিকানা:
নজীর আহমদ সিমাব, উপ-পরিচালক, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), কক্ষ-৩০৫, তৃতীয় তলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০। মোবাইলঃ ০১৭১২-০৭২৪৭৪।

বই জমা প্রদানের শেষ সময়:
১০ নভেম্বর, ২০১৯।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদকপ্রধানমন্ত্রীবইমাহবুবুল হক শাকিল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT